30 C
Kolkata
Sunday, April 26, 2026
spot_img

রাজনীতি নয়, হরলিক্সেই ফোকাস! “খেতেই হবে” আবদারে বিপাকে সোহম

Aaj lndia Desk, নদিয়া: “মা, মা… একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব” বলুনতো কোন বিখ্যাত সিনেমার ডায়লগ ? প্রচারে বেরিয়ে রান্না করা বাসন মজা , চুল- দাড়ি কামানো এখন পুরোনো , ভোটারায় এখন হরলিক্সের পকেট ধরিয়ে দিচ্ছে আমাদের সকলের প্রিয় মাস্টার বিট্টু কে।

আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় নদীয়ার করিমপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সোহম চক্রবর্তী , গত কাল প্রার্থী নিজস্ব প্রচারে বেরোন , আর ঠিক সেই সময়ে ঘটে বিপত্তি।

সাংসদ তথা অভিনেতা সোহম চক্রবর্ত র বিখ্যাত সিনেমা “ছোটবউ” যা এক সময়ের চর্চিত সিনেমা , মাস্টার বিট্টু তখন বছর চারেকের , ভোর সন্ধ্যে বেলায় ছোট্ট ছেলেটি মায়ের কাছে আবদার করে “মা, মা… একটু হরলিক্স দাও না মা, চেটে চেটে খাব” কিন্তু হতভাগা মা দিতে ব্যর্থ , সিনেমার সিন টা ঠিক যত টা বেদনাদায়ক ছিল কালের প্রচারের দৃশ্যটা ছিল ঠিক ততটাই হাস্যকর , ভর দুপুরে হরলিক্স অফার হয় তো করিমপুরের তৃণমূল প্রার্থী নিজেও ভাবতে পারেনি ।

তবে কালকের এই ঘটনা যে ভোট ময়দানে বেশ কিছুটা হাসির খোরাক হয়ে দাঁড়ালো এ কথা আলাদা করে বলার অবকাশ রাখে না।

জানেন কি ঘটেছিল কাল ..?

গতকাল প্রচারে যান করিমপুরে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী , সূচি মেনেই চলছিল প্রচার , হঠাৎ এক মহিলা প্লেট ভর্তি পাঁচ টাকার হরলিক্স এর প্যাকেট নিয়ে হাজির , সুন্দর প্লেটের ওপর রাখা দুটো হরলিক্সের পাঁচ টাকার প্যাকেট , সাথে একটা বাটি আর চামচ , প্লেট হাতে এগিয়ে গেল সাংসদের দিকে ,” আমি ছোটবেলা থেকে আপনার সিনেমা দেখি , আমার অনুরোধ আপনাকে রাখতেই হবে ” নাছোড়বান্দা ভক্ত ।

ভক্তের অনুরোধ রাখলো কি অভিনেতা ?

এহেন অনুরোধে বেশ খানেক টা লজ্জায় পরেন তিনি , তবে বিরক্তির ছাপ একদমই ছিল না , বরং ভক্তকে শান্ত করে বলেন “দেখুন ওই বাচ্চা গুলো কে দিন ” সাংসদের এই কথার পরই মূহুর মূহুর হাত তালির ঝড় ।

প্রথম দফা ভোটের পরে দ্বিতীয় দফার ভোট আর মাত্র তিনটে দিন বাকি , আর এই লাস্ট তিন দিনকে পাখির চোখ করে প্রার্থীরা জনসংযোগের উদ্দেশ্যে দরজায় দরজায় ভোটারদের কাছে যাচ্ছে , তারই মাঝে এমন ঘটনা রাজ্য – রাজনীতিতে বেশ সাড়া ফেলেছে।

 

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন