Aaj lndia Desk ,কলকাতা : বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া শুরু হতে হাতে গোনা আর চার দিন বাকি , কার্য তো এই চার দিনের ব্যস্ত সময়সূচী নিয়েই এগোচ্ছে রাজনীতি দলগুলো। প্রচার , জনসভা বাদ যাচ্ছে না কিছুই ভবানীপুর থেকে উত্তরপাড়া ব্যস্ত সময় সূচির মধ্যেই ছিলেন মমতা।
আজকের মধ্যস্থ সভা ছিল ভবানীপুর কেন্দ্রে, ভবানীপুর চক্রবেরিয়া রোড সংলগ্ন স্বামীনারায়ণী মন্দির সন্নিকটে আয়োজিত হয়েছিল সভামঞ্চ , সময়সূচী মেনে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ,পাশাপাশি ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক টলিউডের পরিচিত মুখ ,সভার শুরুর পথেই ঘটলো বিভ্রান্তি ।
কারণ ওই একই সময় ভবানীপুরের লক্ষ্মীনারায়ণ মন্দির এর কাছে সভা করছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী , মাত্র ৬০০ মিটারের মধ্যেই দুটো সভা হওয়ায় কার্যত সমস্যার সৃষ্টি হয় । আর তাতেই বেজায় রেগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , একপ্রকার রেগেই সভাবমঞ্চ থেকে বিদায় নেন তিনি , ভবানীপুর থানায় একাধিকবার অভিযোগ ও জানানো হয়। কিন্তু তাও সুরাহা মেলেনি। এমনটাই দাবি করেছেন মঞ্চ থেকে তৃণমূলের এক কর্মী ।
ভবানীপুরের এই জোড়া সভা ঘিরে বিতর্ক এখন তুঙ্গে একাংশের অভিযোগ, ৫০০ মিটারের মধ্যে দুটি রাজনৈতিক দলের সভা কার্যত সংঘর্ষের রেসিপি শব্দদূষণ, বিশৃঙ্খলা, এমনকি আইনশৃঙ্খলার ঝুঁকিও বাড়তে পারে । কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন-এর গাইডলাইন বলছে, নির্দিষ্ট শর্ত পূরণ করলে এমন সভা আইনসিদ্ধ। প্রশাসনের অনুমতি, সময় ও শব্দ নিয়ন্ত্রণ যদি সব ঠিক থাকলে একই এলাকায় একাধিক সভা করা সম্ভব।
এবার বিধানসভা নির্বাচনে কার্যত পাখির চোখ ভবানীপুর। আর সেই কেন্দ্র কে ঘিরেই রাজ্য রাজনীতি ইতিমধ্যেই উতপ্ত, তার মাঝেই জোড়া সভার সাউন্ড-ক্ল্যাশ নতুন করে আগুনে ঘি ঢেলেছে।এখন নজর একটাই ভবানীপুরের এই উত্তাপ রাজ্যের রাজনীতিকে কতটা প্রভাব ফেলে ।


