28 C
Kolkata
Saturday, April 25, 2026
spot_img

বিহারে প্রত্যাখ্যাত তেজস্বী পশ্চিমবঙ্গে, বিহারি মন পাবেন কি?

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) প্রথম দফা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । প্রায় ৯০% ভোটদানের রেকর্ড নিয়ে তরজা চলছে বিস্তর। দুই ফুলেরই দাবি তারাই আসছে এবার । এর মধ্যেই

গোটা রাজ্য জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে(west bengal assembly election 2026) বিজেপির হয়ে প্রচার করতে সমস্ত ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নেতানেত্রীদের হাজির করেছেন তাঁরা। বাংলায় প্রচার করতে এসে তাঁদের কেউ কেউ আবার রবীন্দ্রনাথকে বলেছেন রবিশঙ্কর, নেতাজির বাণী বসিয়েছেন স্বামীজির গলায়। এই নিয়ে চর্চা কিছু কম হয়নি।

এবারে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (west bengal assembly election 2026) তৃনমূলের হয়ে প্রচার করতে রাজ্যে এলেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। প্রচারে আসার আগে তেজস্বী সাংবাদিকদের বলেছিলেন, “পশ্চিমবঙ্গে অনেক বিহারীর বাস, তাই মমতাদিদির হয়ে প্রচারে যাচ্ছি।” তেজস্বী অবশ্য প্রথম নন গত সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে এসেছিলেন সস্ত্রীক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) প্রচারে আজ উত্তর চব্বিশ পরগনা থেকে রোড শো করেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী। সেখানে তিনি বলেন,” “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে প্রচার করতে বাংলায় এসেছি। দিদি বিশাল ভোটে আবার নির্বাচনে জিতবেন। বাংলার জনগণ বিহার ও সারা দেশে বিজেপি যা করেছে তার জন্য তাদের কঠোর জবাব দেবে। অমিত শাহ হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি নিশ্চিত যে মমতাদিদিই বাংলায় আবার ক্ষমতায় ফিরবেন।”

বিহারবাসীকে বিজেপি দ্বারা প্রতারিত বলে উল্লেখ করেন তেজস্বী। আরও বলেন,”বাংলায় অনেক বিহারী থাকে। তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কাজ করেছেন। তারা এখানে ভালো আছে। এবারের ছটপুজোতেও একাধিক দিন ছুটি দিয়েছিলেন দিদি। তিনি বিহারীদের খুব সম্মান করেন। তার জন্য আমরা গর্ব করি।”

বিহারবাসী বিহারে তেজস্বীকে গ্রহণ করেনি। পশ্চিমবঙ্গের বিহারবাসীরা কি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে(west bengal assembly election 2026) তেজস্বী যাদবের কথায় প্রভাবিত হবে ? সময় বলবে সে কথা ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন