29 C
Kolkata
Friday, April 24, 2026
spot_img

বাহিনী নিয়ে দল ছাড়লেন ‘ঘাতক’ রাঘব! কি বলল আপ?

নয়াদিল্লি: জল্পনা সত্যি করে বাহিনী নিয়েই দল ছাড়লেন ‘ঘাতক’ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুক্রবার সাংবাদিক বৈঠকে পদ্মশিবিরে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন রাজ্যসভার আপ সাংসদ রাঘব চাড্ডা। সনেগ ছিলেন আরও দুইজন সাংসদ। রাঘব সহ মোট ৭ জন আপ নেতা যোগ দিলেন বিজেপিতে। এই মেগা ভাঙ্গনে নরেন্দ্র মোদী ও অমিত শাহকে তুলোধোনা করলেন আপ সাংসদ সঞ্জয় সিং।

X Link: https://x.com/ANI/status/2047627517008449853

সাংবাদিক বৈঠকে তোপ দেগে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের নোংরা রাজনীতির খেলা অপারেশন লোটাস শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাবে ভগবন্ত মানের সরকারের ভালো কাজ বন্ধ করার এটা ষড়যন্ত্র।” এরপর কটাক্ষের সুর আরও চড়িয়ে সঞ্জয় সিং বলেন, “আজ আম আদমি পার্টির (AAP) ৭ জন সাংসদকে ভাঙিয়ে বিজেপিতে শামিল করানো হল। এই ৭ জনের নাম পাঞ্জাবের মনে রাখা উচিৎ। পাঞ্জবের মানুষ এঁদের কখনও ক্ষমা করবেন না।” রাঘব চাড্ডার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে তিনি আরও বলেন, “আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে (Raghav Chadha) রাজ্যসভার আসন দিল, সাংসদ বানাল, আর আজ তিনি বিজেপিতে যোগদান করলেন!”

জল্পনার সূত্রপাত

প্রসঙ্গত, এপ্রিলের গোড়ায় রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি (AAP)। এরপর সমাজমাধ্যমে একের পর এক বিস্ফোরক ভিডিও পোস্ট করেন রাঘব। “সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা কি অন্যায়? আমাকে চুপ করানো হয়েছে। কিন্তু পরাস্ত হইনি”। এরপর আপের তরফে পাল্টা দাবী করা হয়, নরেন্দ্র মোদীকে আসল সমস্যা নিয়ে প্রশ্ন করার পরিবর্তে ছোটখাটো সমস্যা নিয়ে কথা বলছেন রাঘব। তিনি হয়ত মোদীকে প্রশ্ন করতে ভয় পচ্ছেন।

রঘব (Raghav Chadha) পাল্টা ভিডিও বার্তায় বলেন, “ঘায়েল হু, ইসিলিয়ে ঘাতক হু”। এরপর তাঁর Z++ নিরাপত্তাও প্রত্যাহার করে নেয় পাঞ্জাব সরকার। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাঁকে Z ক্যাটিগরির সিকিউরিটি দিয়ে দেয় কেন্দ্র। ঘটনাক্রমে জল্পনা উঠছিল, তাহলে কি এবার নিজের দল খুলবেন রাঘব চাড্ডা? না-কি বিজেপি শিবিরের দিকে ঝুঁকছেন তিনি? সমাজমাধ্যমে সংসদে তাঁর তোলা প্রশ্নের ব্যাপক জনপ্রিয়তা। আমজনতার সমস্যার কথা তুলে ধরার মোট নেতা, বলে দেখছিলেন তাঁকে সাধারণ মানুষ। তাতেই বাঁধে গেরো। তাঁর জনপ্রিয়তা বিজেপির জন্য লাভবান হবে ঠিকই, কিন্তু প্রশ্ন উঠছে, আর কি প্রশ্ন করতে পারবেন রাঘব?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন