প্রখর রৌদ্র আর তীব্র গরমে অস্থির বঙ্গবাসী। এর মধ্যেই বাজছে ভোটের দামামা । পারদ যেন আরও তুঙ্গে উঠেছে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণ বঙ্গ যে তিমিরে সেখানেই রয়েছে । এই তীব্র দাবদাহ থেকে মুক্তি কবে ? আজ কি বৃষ্টি হতে পারে ? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর ( RMC Kolkata) ?
আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তর ( RMC Kolkata) থেকে জানানো হয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬° সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা প্রায় ৭৩°। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫° সেলসিয়াস, সর্বনিম্ন ২৬° সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৮৮° ।
আলিপুর আবহাওয়া দপ্তর ( RMC Kolkata) থেকে জানানো হয়েছে আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে , কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা সব থেকে বেশি থাকবে দুপুর একটা থেকে দুপুর তিনটে অব্দি এই সময় যথাক্রমে ৩৮ থেকে ৩৯° তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমে যাবে।
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কি অবস্থা
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পরিস্থিতি প্রায় একই রকম। পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় গরম আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণ যখন পুড়ছে উত্তরের অবস্থা তখন অন্য। আলিপুর আবহাওয়া দপ্তর ( RMC Kolkata) থেকে জানানো হয়েছে , উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিঙ, কালিম্পং , জলপাইগুড়িতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে । বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে । ঘন্টায় ৩০ থেকে ৪০ বেগে দমকা হাওয়া বইতে পারে বলে কিলোমিটারআলিপুর আবহাওয়া দপ্তর ( RMC Kolkata) থেকে জানানো হয়েছে । সুতরাং দক্ষিণবঙ্গের চাতকের প্রতীক্ষা বৃষ্টিপাতের জন্য এখনই শেষ হচ্ছে না। তবে আগামীকাল বৃষ্টি হবে কিনা তা এখনই বলা যায় না। প্রখর রৌদ্র থেকে আজ হয়তো মেঘলা আকাশের কারণে মুক্তি মিলতে পারে তবে তা সাময়িক।


