27 C
Kolkata
Monday, April 20, 2026
spot_img

জাতীয় দলে ঢুকতে চলেছেন কে? ৫ IPL তারকা ঘিরে চরম জল্পনা!

Aaj India Desk, কলকাতা: আইপিএল (IPL) মানেই শুধু বড় তারকাদের মঞ্চ নয়, বরং তরুণ প্রতিভাদের উড়ান দেওয়ার সেরা প্ল্যাটফর্ম। প্রতি বছরই এই টুর্নামেন্টে নিজেদের প্রমাণ করে জাতীয় দলের দরজায় কড়া নাড়েন একঝাঁক উঠতি ক্রিকেটার। এ বারও তার ব্যতিক্রম নয়।চমকপ্রদ পারফরম্যান্সে নজর কেড়েছেন একাধিক তরুণ মুখ যারা শুধু ম্যাচ জেতাচ্ছেন না, ভবিষ্যতের ভারতীয় দলের জন্যও জোরালো দাবি তুলে দিচ্ছেন। প্রশ্ন এখন একটাই, এই দৌড়ে কারা এগিয়ে?

চলুন জেনে নেওয়া যাক, এমনই ৫ তরুণ তুর্কির নাম, যারা আইপিএলের মঞ্চ কাঁপিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে রয়েছেন সবার আগে।

বৈভব সূর্যবংশী

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত তরুণ নামগুলোর মধ্যে অন্যতম বৈভব। জাতীয় দলে তাঁর অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। নির্বাচকদের ইঙ্গিত স্পষ্ট IPL শেষ হলেই সিনিয়র দলে ডাক পেতে পারেন তিনি। শোনা যাচ্ছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই হতে পারে তাঁর আন্তর্জাতিক অভিষেক। আর সেই দাবিকে আরও জোরালো করেছে চলতি IPL-এ তাঁর পারফরম্যান্স। রাজস্থানের জার্সিতে মাত্র পাঁচ ম্যাচেই ২০০ রান তার মধ্যে রয়েছে দুটি অর্ধশতরান। সব মিলিয়ে, ব্যাট হাতে ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস দুটোই দেখিয়ে বৈভব যেন নিজেই নিজের জন্য দরজা খুলে ফেলছেন ভারতীয় দলে।

প্রভসিমরন সিং

পাঞ্জাব কিংসের হয়ে এ বার যেন নতুন রূপে ধরা দিয়েছেন প্রভসিমরন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে দারুণ সূচনা দিচ্ছেন এই তরুণ ওপেনার। চলতি IPL-এ মাত্র পাঁচ ম্যাচেই ২১১ রান তার সঙ্গে রয়েছে দুটি ঝকঝকে অর্ধশতরান। শুধু রানই নয়, তাঁর স্ট্রাইক রেট এবং নির্ভীক ব্যাটিং আলাদা করে নজর কেড়েছে। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রানের তালিকায়ও এখন শীর্ষে তিনি। এই ধারাবাহিক পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে জাতীয় দলের দরজা খুব দূরে নয়। খুব শীঘ্রই ভারতীয় জার্সিতে দেখা যেতে পারে প্রভসিমরনকে।

আয়ুষ মাত্রে

CSK (Chennai Super Kings)-এর এই তরুণ প্রতিভা ইতিমধ্যেই ভবিষ্যতের বড় তারকা হিসেবে ধরা দিচ্ছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুষ নিজের নেতৃত্ব ও ব্যাটিং দুই দিকেই নজর কেড়েছেন।চলতি IPL-এ দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। পাঁচ ম্যাচে ১৭১ রান করার পাশাপাশি রয়েছে দু’টি অর্ধশতরান। চাপের মুহূর্তে পরিণত ব্যাটিং এবং ইনিংস গড়ার দক্ষতা তাঁকে আলাদা করে দিচ্ছে।এই ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই খুব তাড়াতাড়ি ভারতের সিনিয়র দলে সুযোগ পেতে পারেন আয়ুষ এমনটাই মনে করছেন ক্রিকেট মহল।

প্রিয়াংশ আর্য

PK (Punjab Kings)-এর হয়ে এবারের IPL-এ বিস্ফোরক পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন প্রিয়াংশ। ব্যাট হাতে তাঁর আগ্রাসী মেজাজ প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলছে নিয়মিত।এখনও পর্যন্ত ২১ ম্যাচে ৫৯৩ রান সংখ্যাটাই বলে দিচ্ছে কতটা ধারাবাহিক তিনি। তার উপর প্রায় ২৪৬ স্ট্রাইক রেটে ব্যাটিং, যা তাঁকে এই মরশুমের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারদের একজন করে তুলেছে।এই পারফরম্যান্সের জোরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন প্রিয়াংশ। খুব শীঘ্রই ভারতীয় জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

হর্ষ দুবে 

SH (Sunrisers Hyderabad)-এর বোলিং আক্রমণে নিঃশব্দে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন হর্ষ দুবে। বড় তারকাদের ভিড়ে তিনি হয়তো আলোচনায় কম, কিন্তু পারফরম্যান্সে একেবারেই পিছিয়ে নেই।ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে নিজের দক্ষতার ছাপ রাখার পর, IPL-এও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে বল হাতে দলের জন্য ব্রেকথ্রু এনে দিচ্ছেন নিয়মিত।এখনও পর্যন্ত পাঁচ উইকেট তুলে নিয়ে প্রমাণ করেছেন, চাপের মুহূর্তে দায়িত্ব নিতে তিনি প্রস্তুত। এই পারফরম্যান্সই ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে জাতীয় দলের রাডারে জায়গা করে নিতে পারেন হর্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন