28 C
Kolkata
Tuesday, April 14, 2026
spot_img

আপনার পার্টনার কি আপনাকে Silent Treatment দেয়? ‘মানসিক নির্যাতনের’ শিকার হচ্ছেন না তো?

SPECIAL FEATURE

পার্টনারদের মধ্যে সামান্য ঝগড়া-ঝাটি, মান-অভিমান আম বাত। বয়োজ্যেষ্ঠরা বলেন, এক ছাদের তলায় থাকতে হলে একটু ঠোকাঠুকি হয়। কিন্তু শুধু স্বামী-স্ত্রী নয়, প্রেমিক-প্রেমিকা, লিভ-ইন সম্পর্কে থাকা যুগলদের মধ্যেও এই প্রবণতা দিনদিন বাড়ছে। আপনার পার্টনার কি হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দেন, মেসেজের উত্তর দেন না, বা ইচ্ছে করে আপনাকে উপেক্ষা করেন? প্রথমে হয়তো মনে হতে পারে, এটা শুধু রাগ বা অভিমান। কিন্তু বারবার এমন আচরণ যদি আপনাকে একা, দোষী বা মানসিকভাবে অস্থির করে তোলে, তাহলে বিষয়টি আর সাধারণ নীরবতা থাকে না। অনেক ক্ষেত্রেই এই ‘নীরবতা’ (Silent Treatment) হয়ে ওঠে এক ধরনের মানসিক নির্যাতন, যা সম্পর্কের ভিতকে নীরবে ক্ষতিগ্রস্ত করে।

‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ আসলে কি?

বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, ‘Silent Treatment’ হলো এমন এক আচরণ, যেখানে কেউ রাগ, অপছন্দ বা অবজ্ঞা প্রকাশ করতে ইচ্ছে করে কথা বলা বন্ধ করে দেয় বা অন্যজনকে উপেক্ষা করে। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে এবং প্রেম, বন্ধুত্ব বা পারিবারিক, সব ধরনের সম্পর্কেই দেখা যায়। যেমন ঝগড়ার পর সঙ্গীকে উপেক্ষা করা, বন্ধুর মেসেজের জবাব না দেওয়া, বা সন্তানের দিকে খেয়াল না করা। তবে এটি ‘timeout’ বা সাময়িক বিরতির মতো নয়। ‘Timeout’-এ দু’পক্ষের সম্মতি থাকে এবং পরে কথা বলার উদ্দেশ্য থাকে। কিন্তু ‘Silent Treatment’ সাধারণত একতরফা হয় এবং কতক্ষণ চলবে তার নির্দিষ্ট সীমা থাকে না।

‘সাইলেন্ট ট্রিটমেন্ট’ কি মানসিক নির্যাতনের মধ্যে পড়ে?

মনোবিদরা জানাচ্ছেন, এটা নির্ভর করে যিনি সাইলেন্ট ট্রিটমেন্ট (Silent Treatment) দিচ্ছেন তাঁর উদ্দেশ্যের উপর। অনেকেই বুঝতে পারেন না, যে এটা উচিৎ নয়। তাঁরা ‘সাইলেন্ট ট্রিট’-কে ঝগড়া এড়ানোর উপায় বলে মনে করেন। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, অপরজন কি আপনাকে ‘শাস্তি দেওয়ার’ মনোভাব নিয়ে নীরব হয়ে গেছেন? আপনাকে কষ্ট পেতে দেখে কি তিনি আনন্দ পান?

না-কি তিনি আপনার মনের অবস্থা নিয়ে এতটুকুও চিন্তিত নন? তাহলে সাবধান। এসবের মধ্যে একটি লক্ষণও যদি নিজের পার্টনারের মধ্যে লক্ষ্য করেন, তাহলে বুঝবেন আপনি ধীরে ধীরে ‘মানসিক নির্যাতনের’ শিকার হচ্ছেন। যদি বারংবার আপনার পার্টনার ‘চুপ’ করে যান, আপনি সমস্যা সমাধানের চেষ্টা করলেও সাড়া না দেব, তাহলে বুঝতে হবে, উনি সমাধান না, সমাপ্তি চাইছেন।

কীভাবে বুঝবেন আপনি ‘সাইলেন্ট ট্রিটমেন্টের’ ‘শিকার হচ্ছেন? এই অবস্থায় কি করণীয়?

‘জার্নাল অফ ক্লিনিক্যাল অ্যান্ড কমিউনিটি মেডিসিন’-এর আর্টিকেল বলছে, “সাইলেন্ট ট্রিটমেন্ট” (Silent Treatment) আগেভাগে চিহ্নিত করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে এর নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। এই ধরনের মানসিক নিয়ন্ত্রণমূলক আচরণ বুঝতে হলে এর সাধারণ প্যাটার্ন সম্পর্কে সচেতন থাকা দরকার। শুরুতেই লক্ষণগুলো চিনে ফেললে সম্পর্কের ক্ষতি কমানো এবং সঠিকভাবে পরিস্থিতি সামলানো সহজ হয়।

কথা বলার চেষ্টা করুন: Silent treatment দেওয়া ব্যক্তির সঙ্গে যোগাযোগের পথ খোলার চেষ্টা করা উচিত। নিজের অনুভূতিটা তাঁকে মাথা ঠান্ডা রেখে বোঝানোর চেষ্টা করুন। যেমন, “আমার মনে হচ্ছে আমরা ঠিকভাবে কথা বলছি না।” এতে দোষারোপ না করে নিজের অনুভূতি বোঝানো যায় এবং আলোচনার সুযোগ তৈরি হয়।

সীমারেখা তৈরি করুন: যদি কথা বলার চেষ্টা সত্ত্বেও ওপর ব্যক্তি তাতে সাড়া না দেন, তাহলে তাহলে সম্পর্কের মধ্যে স্পষ্ট সীমারেখা (boundaries) নির্ধারণ করা জরুরি। কোন ধরনের আচরণ আপনি গ্রহণ করবেন আর করবেন না, তা তা পরিষ্কারভাবে জানানো উচিত। আপনি আলোচনার জন্য প্রস্তুত, তবে উপেক্ষা বা নীরব শাস্তি গ্রহণযোগ্য নয়! এটা স্পষ্টভাবে বলা দরকার।

মনোবিদের পরামর্শ নিন: যদি পরিস্থিতি সামলানো কঠিন হয়ে যায়, আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করে, তাহলে দ্রুত মনোবিদের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরী। মনে রাখবেন, নিজের মানসিক স্বাস্থ্যের সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ, তাই এমন পরিস্থিতিতে সাহায্য চাওয়া একদমই স্বাভাবিক এবং ঠিক সিদ্ধান্ত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন