23 C
Kolkata
Thursday, April 9, 2026
spot_img

‘সৌজন্যতা বজায় রাখুন’ – কার উদ্দেশ্যে মমতার এই রাজনৈতিক বার্তা?

Aaj India Desk, কলকাতা: পানিহাটির বিজেপি প্রার্থীকে সরাসরি নাম না করেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। তিনি বলেন, “যে যতই নাটক করুক বা ছলনা করুক, ভোটে লড়াই করা রাজনৈতিক দলের দায়িত্ব। এখানে একে অপরের বিরুদ্ধে কথা বলতেই পারে, তবে আমি বলব -একটা সৌজন্য বজায় রাখা উচিত।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র এখন রাজনৈতিকভাবে উত্তপ্ত। এই কেন্দ্রে বিজেপি (BJP)-র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রত্না দেবনাথ(Ratna Debnath)। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ রত্না দেবনাথ নাম ঘোষণার পর থেকেই এলাকায় জোরকদমে প্রচার চালাচ্ছেন। যদিও প্রচারের সময় শাসকদলের তরফে বাধার মুখে পড়তে হচ্ছে বলে তিনি একাধিকবার অভিযোগ করেছেন।

অন্যদিকে, টিএমসি(TMC) এই কেন্দ্রে পুরনো প্রার্থীকে বদলে তীর্থঙ্কর ঘোষকে (Tirthankar Ghosh) সামনে এনেছে। তিনি এলাকার জনপ্রিয় মুখ এবং দীর্ঘদিনের সংগঠক। পাশাপাশি তিনি বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের পুত্র।

যদিও জানা যাচ্ছে, তৃণমূলের প্রচারে জোর দেওয়া হচ্ছে এই বার্তায় যে, ‘বিজেপি প্রার্থী এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ততটা সংযুক্ত নন’। তার বিপরীতে তীর্থঙ্কর ঘোষ ‘ঘরের ছেলে’হিসেবে সারা বছর মানুষের পাশে থাকেন। শাসকদলের দাবি, পানিহাটির মানুষ শেষ পর্যন্ত নিজেদের এলাকার সন্তানকেই সমর্থন জানাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন