29 C
Kolkata
Sunday, April 5, 2026
spot_img

শেষ অস্ত্র ‘কাজ’? ভোটের আগে বামেদের চমকে কি বদলাবে খেলা?

Aaj India Desk, কলকাতা: ছাব্বিশের নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক ময়দানে জোর বাড়াচ্ছে বামফ্রন্ট। আর সেই লড়াইয়ের কেন্দ্রে এবার একটাই শব্দ -‘কাজ’। কর্মসংস্থানকে সামনে রেখে ইস্তেহার প্রকাশ করল বাম শিবির। সরকারি চাকরি থেকে শিল্পোন্নয়ন -সব ক্ষেত্রেই কাজের প্রতিশ্রুতি দিয়েছে তারা। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নেও একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিও রয়েছে এই ইস্তেহারে।

বর্তমানে রাজ্য বিধানসভায় সিপিএম শূন্য। গত পাঁচ বছরে কোনও প্রতিনিধিত্ব নেই তাদের। বারবার এই ‘শূন্য’-র খোঁচা শুনতে হয়েছে একসময়কার শাসক দলকে। তবে এবার সেই খরা কাটাতে মরিয়া বামফ্রন্ট। তরুণ মুখের সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের মিশেলে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। জেলায় জেলায় ‘বাংলা বাঁচাও যাত্রা’-র মাধ্যমে ইতিমধ্যেই জনসংযোগও সেরেছে তারা। এই আবহেই সাংবাদিক বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর হাত ধরে প্রকাশিত হল এই গুরুত্বপূর্ণ ইস্তেহার।

কোন কোন প্রতিশ্রুতি থাকছে ইস্তেহারে? 

  • প্রতিটি পরিবারকে স্থায়ী কাজ দেওয়ার প্রতিশ্রুতি
  • গরিব মানুষের জন্য বছরে ১২০ দিন (শহরে) ও গ্রামে ২০০ দিনের কাজ, দৈনিক মজুরি ৬০০ টাকা
  • ৫ বছরের মধ্যে SSC-PSC-র মতো সরকারি চাকরির সব শূন্যপদ পূরণ
  • শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৭০০ টাকা, কেন্দ্রের ৪টি শ্রমকোড রাজ্যে প্রয়োগ করা হবে না
  • ১৬টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেড় গুণ করা হবে
  • প্রিপেড স্মার্ট মিটার বন্ধ, ১০০ ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে, ২০০ ইউনিট পর্যন্ত অর্ধেক দাম
  • নদীভাঙন রোধে বিশেষ উদ্যোগ, খাল-বিল-পুকুর ভরাট রুখতে আইন আনা হবে
  • ৫ বছরের মধ্যে ২০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠন, মহিলাদের ক্ষমতায়নে জোর
  • প্রতিটি জেলায় পুলিশের অধীনে ‘স্বশাসিত অভয়া বাহিনী’, তামান্ন ও তিলোত্তমার ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি
  • প্রবীণদের জন্য স্বাস্থ্য পরিষেবা প্রকল্প, দরিদ্র প্রবীণদের মাসে ৬০০০ টাকা বার্ধক্য ভাতা
  • সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের জন্য নতুন স্কুল, কলেজ ও হাসপাতাল গড়ে তোলা

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন