কলকাতা: মঙ্গলবার সিইও দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), শমীক ভট্টাচার্য সহ রাজয় বিজেপি নেতৃত্ব। ভোটের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কেবল উস্কানিমূলক মন্তব্য দিয়ে অশান্তির সম্ভাবনা বাড়াচ্ছেনই না, বরং সাধারেওন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছেন বলে এদিন সাংবাদিক বৈঠকে অভিযোগ করে বিজেপি।
X Link: https://x.com/ANI/status/2038908613297942878
সেই বৈঠক সেরে বেরনোর সময় আরও এক চাঞ্চল্যকর অভিযোগ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “শুধু ফোন নয়, লোকেশনও ট্র্যাক করা হচ্ছে! STF-IB ব্যবহার করে আমাদের নেতাদের উপর নজরদারি ও মামলা সাজানো হচ্ছে। CID-এর নোটিসের প্রসঙ্গও তিনি তোলেন, যা ভোটের আগে বড় রাজনৈতিক ইস্যুতে রূপ নিচ্ছে।শুভেন্দু আরও বলেন, CID তাদের প্রার্থীকে লক্ষ্য করে নোটিস জারি করেছে। তিনি দাবি করেন, “ডিরেক্টর সিকিউরিটি মনোজ বর্মা আসলে দলীয় কর্মীর মতো কাজ করছেন।”
মুখ্যমন্ত্রীর মন্তব্যে হিংসার ইঙ্গিত!
উত্তরবঙ্গের ময়নাগুড়িতে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি রাজ্য সভাপতি ও লিডার অফ দ্য অপজিশন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সরাসরি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বিজেপি কর্মী-সমর্থকদের ‘খুনের হুমকি’ দিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তির এমন মন্তব্য অত্যন্ত উদ্বেগজনক। ভোটের আবহে সিইও দফতরের কাছগে মমতার প্রচার কমপক্ষে ১৫ দিন বন্ধ রাখার আর্জিও জানিয়েছে বিজেপি, বলে সূত্রের খবর।


