30.4 C
Kolkata
Monday, March 9, 2026
spot_img

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-য় অঞ্জু রূপে রুক্মিণী মৈত্র, প্রকাশ্যে নতুন লুক

Aaj lndia Desk, কলকাতা : টলিউডের জনপ্রিয় জুটি দেব (Dev ) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra ) আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরতে চলেছেন। নতুন ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা (Bike Ambulance Dada) -তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে।

আন্তর্জাতিক নারী দিবসের দিন ছবির নতুন পোস্টার প্রকাশ করে রুক্মিণীর চরিত্রের প্রথম ঝলক সামনে আনেন দেব। নতুন পোস্টারে দেখা যায়, সাধারণ সাজে হলুদ শাড়ি ও কানে ফুল গুঁজে দেবের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে আছেন রুক্মিণী। ছবিতে তিনি ‘অঞ্জু’ চরিত্রে অভিনয় করছেন, যিনি বাস্তব জীবনের নায়ক করিমুল হক (Karimul Haque)- এর স্ত্রী। তাঁর নীরব সমর্থন ও পাশে থাকার গল্পই এই ছবির কাহিনির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে ।এই ছবিতে দেবকে দেখা যাবে উত্তরবঙ্গের সমাজসেবী করিমুল হক (Karimul Haque )-র চরিত্রে। তিনি নিজের মোটরবাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে দুর্গম এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে বহু প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এই মানবিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে করিমুল হকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা'(Bike Ambulance Dada ) ছবিটি পরিচালনা করছেন বিনয় মুদগিল (Vinay Mudgil)। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও নন্দী মুভিজের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। যে টা সব থেকে নজরকারার মত বিষয় , এটি দেবের অভিনয় জীবনের ৫০তম ছবি। এর আগে চ্যাম্প, কিশমিশ , পাসওয়ার্ড ও কিডন্যাপ-সহ একাধিক ছবিতে দেব-রুক্মিণীর জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ বিরতির পর আবার তাঁদের একসঙ্গে দেখতে পাওয়ায় দর্শকদের মধ্যে ইতিমধ্যেই বাড়ছে উচ্ছ্বাস। চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন