Aaj lndia Desk, মুম্বই: ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar) -এর পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar) -এর বিয়ে ঘিরে মুম্বইয়ে বসেছিল তারকাদের চাঁদেহাট। দীর্ঘদিনের সঙ্গী সানিয়া চন্দক (Saaniya Chandhok) -এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেট ও বলিউড জগতের বহু তারকা।
বিশেষ নজর কেড়েছে বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারের উপস্থিতি। অনুষ্ঠানে দেখা যায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও জয়া বচ্চন (Jaya Bachchan) -কে। পাশাপাশি নবদম্পতিকে আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন তাঁদের পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan) ও পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বহুদিন পর একসঙ্গে তাঁদের দেখা পাওয়ায় সেই মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস স্বাভাবিক ভাবেই নজর কাড়ার মতই ছিল।
জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানে শুধু বলিউড নয়, ক্রিকেট দুনিয়ার বহু তারকাও উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন মহেন্দ্র সিং ধোনি ( MS Dhoni), রাহুল দ্রাবিড় (Rahul Dravid),যুবরাজ সিং (Yuvraj Singh) -সহ একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার। তাঁদের উপস্থিতিতে বিয়ের আসর যেন ক্রিকেট ও সিনেমা দুই জগতের মিলনমেলা হয়ে ওঠেছিল ।
তবে ওই দিনের মূল দৃষ্টি আকর্ষণ করেছিল বচ্চন পরিবারই , বচ্চন পরিবারের অন্দরমহলে গুঞ্জন দীর্ঘদিনের , তবে এবার যেন সেই গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকের বিয়েতে উপস্থিত ছিলেন সপরিবারে ।
বছর দেড়েক ধরে বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যেতো অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের ডিভোর্স – এর কথা , যদিও দম্পতি মাঝে মাঝে মেয়ের স্কুল অনুষ্ঠান বা ছুটি কাটিয়ে ফেরার পথে নিজেদের কে ক্যামেরা লেন্সে ধরা দিতেন এবং পরে সেই সব ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ ও করতেন , দীর্ঘদিন তাঁরা শ্বশুর-শাশুড়ি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে কোনও হাইপ্রোফাইল অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি।
তবে এবার শচীনপুত্রের বিয়ের আসরে একত্রিত হল পুরো বচ্চন পরিবার। ‘জুনিয়র বচ্চন’ দম্পতিকে হাতে হাত রেখে বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করতে দেখার সুযোগ হাতছাড়া করেননি ফটোগ্রাফাররা। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে গেল সেই ছবিগুলি। অন্যদিকে, জয়া ও অমিতাভ বচ্চন দু জনই ম্যাচিং পোশাকে অনুষ্ঠানের ভাবমূর্তি আরও ঝকঝকে করেছেন। বছর কয়েক পরে এই মিলনে ভক্তরা যেন স্বস্তি পেলেন।


