22.2 C
Kolkata
Friday, March 6, 2026
spot_img

মালদার মানিকচকে গুলি ও গণধোলাই, মৃত্যু ২ জনের; আহত আরও ৩

Aaj lndia Desk,মালদা: মালদার মানিকচকে হোলির রাতেএ গুলি চলো ,পাশপাশি গণধোলাইয়ের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে দুই জনের। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical College Hospital ) চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন মথুরাপুর এলাকার রেশন ডিলার সমীর দাশগুপ্ত (৬২) এবং গুলিবিদ্ধ হয়ে আহত সমর রজক (১৪) নামে এক নাবালক।

স্থানীয় সূত্রে খবর, হোলির রাতে মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় সমীর দাশগুপ্তের নাবালক ছেলের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় সমীর দাশগুপ্তের নাবালক ছেলে বাড়িতে থাকা বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে চারজন গুরুতর আহত হন।

এরপর উত্তেজিত জনতা সমীর দাশগুপ্তকে মারধর করে বলে অভিযোগ। গণধোলাইয়ে তিনিও গুরুতর জখম হন। পরে আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় (Malda Medical College Hospital)। বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসক সমীর দাশগুপ্ত ও সমর রজককে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নাবালক পলাতক। এলাকায় উত্তেজনা থাকায় মানিকচক থানার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন