31.7 C
Kolkata
Friday, February 27, 2026
spot_img

WhatsApp Web ক্র্যাশ ! ভোগান্তির শিকার ভারতীয় ব্যবহারকারীরা

Aaj India Desk, নয়াদিল্লি: শুক্রবার সকাল থেকেই বহু ব্যবহারকারী WhatsApp ওয়েব পরিষেবায় লগইন ও চ্যাট সিঙ্ক করতে সমস্যার সম্মুখীন হন। কর্মঘণ্টার শুরুতেই এই প্রযুক্তিগত ত্রুটির জেরে অনেকে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করতে পারেননি। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৫৪ মিনিট পর্যন্ত অন্তত ১৬ জন ব্যবহারকারী ভারতে পরিষেবা বিঘ্নের অভিযোগ জানান। এরপর সংখ্যাটি দ্রুত বাড়তে থাকে।

লগইন ও সিঙ্ক সমস্যার অভিযোগ

একাধিক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। এক ভারতীয় ব্যবহারকারী লেখেন, “সবার কি হোয়াটসঅ্যাপ ডাউন? এক ঘণ্টা ধরে আইফোনে লগইন করার চেষ্টা করছি। লিঙ্কড ডিভাইস কাজ করছে না।” এরপর সমাজ মাধ্যম থেকেই জানা যায়, সমস্যা বিচ্ছিন্ন নয় এবং একাধিক ব্যবহারকারী একই সমস্যায় পড়েছেন।

কর্মদিনে হঠাৎ এমন হোয়াটসঅ্যাপ ওয়েবের সমস্যার কারণে অফিসের কাজকর্মে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বহু ভারতীয় ব্যবহারকারীদের। চ্যাট ও লগইন সমস্যার কারণে মিটিং, প্রজেক্ট ও জরুরি বার্তা আদান-প্রদান বাধাগ্রস্ত হয়। বিশেষ করে যেসব ব্যবসায়িক ও শিক্ষামূলক কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই প্রযুক্তিগত সমস্যা কাজে প্রভাব ফেলছে।

সম্ভাব্য কারণ কী?

সাধারণত হোয়াটসঅ্যাপ ওয়েবে ফোন বা কম্পিউটারের ইন্টারনেট সংযোগে সমস্যা হলে লগইন ও চ্যাট সিঙ্কে বিঘ্ন ঘটতে পারে। এছাড়া সার্ভার আপডেট, প্রযুক্তিগত ত্রুটি বা অস্থায়ী নেটওয়ার্ক সমস্যার কারণেও পরিষেবা ব্যাহত হতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপের মূল সংস্থা Meta Platforms কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

ব্যবহারকারীদের জন্য পরামর্শ

এ ধরনের পরিস্থিতিতে বিশেষজ্ঞদের মতে, কয়েকটি সাধারণ পদক্ষেপ নেওয়া যেতে পারে , যেমন :

  • ইন্টারনেট সংযোগ পরীক্ষা করুন: মোবাইল এবং কম্পিউটারের ইন্টারনেট সংযোগ ঠিক আছে কি না নিশ্চিত করুন।
  • অ্যাপ আপডেট করুন: হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দরকার হলে অ্যাপটি আপডেট করে নিন।
  • লগ আউট ও পুনরায় লগ ইন করুন: ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ থেকে লগ আউট করে আবার লগ ইন করুন।
  • ব্রাউজার রিফ্রেশ বা পরিবর্তন: ব্রাউজার রিফ্রেশ করুন অথবা অন্য কোনো ব্রাউজার ব্যবহার করে দেখুন।
  •  ডিভাইস পুনরায় চালু করা: ফোন বা কম্পিউটার রিস্টার্ট করলে অনেক সময় সংযোগ বা সিঙ্কিং সমস্যা সমাধান হয়।
  • প্রয়োজনীয় কাজ অন্য প্ল্যাটফর্মে সাময়িকভাবে স্থানান্তর করা: যদি জরুরি বার্তা বা ফাইল শেয়ার করতে হয়, অন্য মেসেজিং বা ইমেল প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন