24 C
Kolkata
Tuesday, February 24, 2026
spot_img

ইছামতি – জলঙ্গি বাঁচাতে বড় চুক্তি! জার্মান সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে বাংলা

Aaj India Desk, কলকাতা: উত্তর ২৪ পরগনার ইছামতী এবং নদিয়ার জলঙ্গি এই দুই নদীর হারানো গৌরব ফেরাতে এবার সরাসরি চুক্তির পথে রাজ্য সরকার (Government of west bengal ) ।

ইছামতি ও জলঙ্গি বাঁচাতে জার্মান সংস্থার সঙ্গে হাত মেলাচ্ছে বাংলা । নদীর পুনরুজ্জীবনে বড় উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of west bengal ) ।

জার্মান সংস্থা GIZ ও SMCG-কে সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে ত্রিপাক্ষিক MoU করতে যাচ্ছে সরকার (Government of west bengal ) । সরকারি সূত্রে জানা গিয়েছে, ইছামতি ও জলঙ্গি জন্য একটি বিস্তারিত মাস্টার প্ল্যান তৈরি করা হবে।

এই দুই নদী গঙ্গা অববাহিকার গুরুত্বপূর্ণ অংশ হলেও কার্যত দীর্ঘদিন ধরেই দূষণ, পলি জমা , জলপ্রবাহ কমে যাওয়ার পাশাপাশি ভাঙনের মতো সমস্যার নজির ও দেখা দিয়েছে অতীতে ।

সম্প্রতি বাজেট ঘোষণার পরই ‘ নদী বন্ধন ‘ প্রকল্পে এই কাজের জন্য প্রাথমিক ভাবে ২০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ।

দপ্তরে এক আলোচনার পরে সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘গত ক’দশকে পলি জমে নদী দুটির স্বাভাবিক প্রবাহ অনেকটাই থমকে গিয়েছে। ফলে বর্ষায় দুদিক ছাপিয়ে জল উপচে পড়ে, বিঘার পর বিঘা জমিও পড়ে ভাঙনের কবলে। তবে আমরা ভীষন ভাবে আশাবাদী এই চুক্তির পর

ভাঙন ও প্লাবনের ঝুঁকি কমবে , পাশাপাশি নদী তীরবর্তী মানুষের জীবিকাও সুরক্ষিত হবে ।

এক প্রবীণ নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র সংবাদ মাধ্যমের কাছে বলেন ‘ নদীকে তার অববাহিকা অনুযায়ী বিচার করতে হয়। জার্মানির মতো দেশে নদী ব্যবস্থাপনায় যে আধুনিক প্রযুক্তি রয়েছে, তা ইছামতী বা জলঙ্গির ক্ষেত্রে প্রয়োগ করা গেলে দক্ষিণবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে মাইলফলক হতে পারে।’

প্রশাসনিক সূত্রের খবর, চুক্তি স্বাক্ষরের পর এক বছরের মধ্যেই মাস্টার প্ল্যান প্রস্তুত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞদের মতামতও এই পরিকল্পনায় গুরুত্ব পাবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন