27.8 C
Kolkata
Sunday, February 22, 2026
spot_img

আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধর, নবজাতকের মৃত্যু—রাজ্যপালকে চিঠি রাজু বিস্তার

দার্জিলিং: অন্তঃসত্ত্বা আদিবাসী মহিলার (Tribal Woman) উপর হামলার ঘটনায় চাঞ্চল্য! ঘটনায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ। রাজ্যপালের (CV Anand Bose) হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন দার্জিলিং-এর বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)।

X link: https://x.com/RajuBistaBJP/status/2025477189131796839

জানা গিয়েছে, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া থানার ঝামাকলাল গ্রামে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সাত মাসের এক অন্তঃসত্ত্বা মহিলাকে জমি সংক্রান্ত বিবাদের জেরে মারধর করা হয়। এর দু-সপ্তাহের মাথায় ৮ জানুয়ারি তাঁর অকালপ্রসব হয়। পরিবার সূত্রে দাবি, জন্মের পর নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং তিন দিনের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারের দাবী, পুলিশের অভিযোগ জানালেও পদক্ষেপ নিতে অনেক দেরি করে পুলিশ।

ঘটনায় ক্ষোভ রাজু বিস্তার

এই ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) , জাতীয় তফসিলি উপজাতি কমিশন (NCST) এবং জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)-এর কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ রাজু বিস্তা (Raju Bista)।

সমাজমাধ্যমে রাজ্যপালকে দেওয়া চিঠির ছবি যোগ করে দার্জিলিং-এর সাংসদ লেখেন, “তফসিলি উপজাতির মহিলার (Tribal Woman) বিরুদ্ধে এই জঘন্য অপরাধ এবং তার অধিকার রক্ষায় ব্যবস্থার স্পষ্ট ব্যর্থতা দেখে আমি গভীরভাবে মর্মাহত। আমি সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার এবং আরও বিলম্ব না করে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি”। এই বিষয়ে যদিও এখনও শাসকদল তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন