Aaj lndia Desk, নয়াদিল্লি: দেশের ৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নির্বাচনী আধিকারিকদের মতে, এই প্রক্রিয়ার সময় সবচেয়ে বেশি ভোটার নাম বাদ গেছে গুজরাটে।
গুজরাটে সবচেয়ে বেশি নাম বাদ যাওয়ার বিষয়টি সত্যিই নজরকাড়া।
গুজরাটে মোট ৬৮ লক্ষ ১২ হাজার ৭১১ নাম বাদ গিয়েছে ,ফলে SIR-এর আগে গুজরাতের ভোটার সংখ্যা যেখানে ৫ কোটি ৮ লক্ষ ৪৩ হাজার ৪৩৬ ছিল, SIR হয়ে যাওয়ার পর মোট ভোটারের সংখ্যা কমে হয়েছে ৪ কোটি ৪০ লক্ষ ৩০ হাজার ৭২৫ । গুজরাতে ১৩.৪০ শতাংশ গিয়েছে দাঁড়িয়েছে ।
কমিশনের কর্মকর্তারা এও জানান, ভোটার তালিকা যাচাই করার উদ্দেশ্যেই এই SIR প্রক্রিয়া চালানো হয়। এতে প্রমাণহীন , মৃত ব্যক্তি বা ডাবল নাম, এবং অন্যান্য অপ্রাসঙ্গিক তথ্য তালিকা থেকে সরানো হয়।
তবে মধ্যপ্রদেশে ও সংখ্যা টা নেহাতই উড়িয়ে দেওয়ার মতো না , তথ্য বলছে গুজরাটের পরই নাম রয়েছে মধ্যপ্রদেশের। সেখানেও ৩৪ লক্ষ ২৫ হাজার ৭৮ নাম বাদ গিয়েছে। ফলে বর্তমানে সেই সংখ্যা টা ৫ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৬৫-তে এসে ঠেকেছে।
রাজস্থানে ও চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে ৩১ লক্ষ ৩৬ হাজার ২৮৬ মানুষের।
পাশাপাশি ছত্তীসগঢ়ে ও ভোটার তালিকা থেকে ২৪ লক্ষ ৯৯ হাজার ৮২৩ জনের নাম বাদ গিয়েছে।
একই সঙ্গে কেরলে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে ২ কোটি ৬৯ লক্ষ ৫৩ হাজার ৬৪৪ জন ভোটারের।
যেখানে SIR আগে ভোটারের সংখ্যা ছিল ২ কোটি ৭৮ লক্ষ ৫০ হাজার ৮৫৫। গোয়ায় নাম বাদ গিয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ জন ভোটারের। পাশাপশি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে,পুদুচ্চেরী, লক্ষদ্বীপে বাদ যায়নি নাম।
এ প্রসঙ্গে কমিশন আরও জানিয়েছেন, প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিস্তারিত যাচাই ও ডেটা বিশ্লেষণ করা হয়েছে। এর ফলে ভোটার তালিকা আরও নির্ভুল ও বিশ্বাসযোগ্য হয়েছে ।
দ্বিতীয় দফাতেই SIR-এর কাজ শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুতে। সেখানে এই মুহূর্তে SIR-এর শেষ পর্যায়ের কাজ চলছে। ফেব্রুয়ারির শেষ দিকে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হতে পারে । এপ্রিল মাস থেকে ফের SIR-এর কাজ শুরু হবে।


