27 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

ভাইফোঁটার দিনেও খাঁ খাঁ করছে মমতার বাড়ি! ‘সবই ক্ষমতার ফোঁটা’ বলে খোঁচা দিলীপের!

Aaj India Desk, কলকাতা : এতদিন যাঁরা নিয়ম করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত থেকে ভাইফোঁটা নিতেন, তাঁরা এবার কোথায়? ক্ষমতার পালাবদলের পর প্রথম ভাইফোঁটায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে দেখা গেল না চেনা রাজনৈতিক ভিড়। আর সেই প্রসঙ্গ তুলেই মমতাকে খোঁচা দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ‘সবই ছিল পাওয়ারের ফোঁটা।’

গত বছরও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ভাইফোঁটা ছিল রাজনৈতিক মহলের অন্যতম চর্চার বিষয়। তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ হেভিওয়েটদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠত সেই অনুষ্ঠান। কিন্তু এবার ছবিটা একেবারেই আলাদা। ক্ষমতার পালাবদলের পর প্রথম ভাইফোঁটায় সেই পরিচিত জৌলুস দেখা গেল না।

কী বললেন দিলীপ ঘোষ?

বুধবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিজেও ফোঁটা নেন তিনি। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে এবার ভাইফোঁটা পালন না হওয়া নিয়ে কটাক্ষ করেন।

দিলীপের কথায়, “সবই ছিল পাওয়ারের ফোঁটা।” তাঁর দাবি, এতদিন যাঁরা মমতার কাছ থেকে ফোঁটা নিতে যেতেন, তাঁদের সঙ্গে সম্পর্কের পিছনে মূল কারণ ছিল ক্ষমতা। মুখ্যমন্ত্রীর পদে না থাকায় এবার সেই ভিড়ও উধাও। দিলীপের আরও কটাক্ষ, “আজ পাওয়ার নেই, তাই ফোঁটাও নেই।” তাঁর মতে, আগে যাঁরা মমতার বাড়িতে যেতেন, তাঁরা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়, বরং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেই যেতেন।

কেন এবার ভাইফোঁটার অনুষ্ঠান হচ্ছে না?

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছিলেন, এবছর ভাইফোঁটার অনুষ্ঠান পালন করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কেউ তাঁর সঙ্গে দেখা করতে চাইলে আসতে পারেন। অর্থাৎ, সাক্ষাতে কোনও নিষেধাজ্ঞা না থাকলেও আনুষ্ঠানিকভাবে ভাইফোঁটার আয়োজন হচ্ছে না।

এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। আর সেই আবহেই দিলীপ ঘোষের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক তরজা উসকে দিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন