Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনে তৃনমূলের ভরাডুবি হওয়ার পর থেকেই দলের একের পর এক নেতা-কর্মীর গ্রেপ্তারির খবর সামনে এসেছে। কোথাও চাল ট্রিপল চুরি, কোথাও আবার ঘটেছে পুজোর পাস নিয়ে দুর্নীতি। এবার দুর্নীতি ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ফের গ্রেপ্তার রাজ্যের এক তৃণমূল নেতা (TMC Leader Arrested)। গ্রেপ্তারের পর থানার বাইরে থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান একদল মানুষ। এমনকী, তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। পরিস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আলিপুরদুয়ারে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা সঞ্জীব ধরকে। দুর্নীতির অভিযোগের পাশাপাশি অস্ত্র আইনেও তাঁকে গ্রেপ্তার (TMC Leader Arrested) করা হয়েছে বলে জানা গিয়েছে। থানা থেকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময়ই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। সেই সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরি দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার (TMC Leader Arrested) হয়েছেন জঙ্গলমহলের মমতা তৃণমূল কংগ্রেসের নেতা অজিত মাহাতোও। এবারের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। ঝাড়গ্রামের বাসিন্দা সজল দাসের অভিযোগ, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন অজিত মাহাতো। বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। অভিযোগকারীর আরও দাবি, টাকা ফেরত চাইলে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। পাশাপাশি আরও ২ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ। এরপর ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সজল দাস। সেই অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি থেকে অজিত মাহাতোকে গ্রেপ্তার করে পুলিশ।


