25.1 C
Kolkata
Thursday, November 5, 2026
spot_img

এবার ‘মা’-ও গেরুয়া! কালীপুজোর আগে ফ্লাইওভারও যেন বলছে, ‘রং দে তু মোহে গেরুয়া!’

কলকাতা: বদলের বাংলায় শুধু ক্ষমতা না, বদলাচ্ছে শহরও। নবান্ন, বিকাশ ভবন, রাস্তার ডিভাইডার থেকে দুর্গাপুজোর আলো, নীল-সাদাকে বিদায় জানিয়ে সবেতেই হয়েছে গেরুয়া ছোঁয়া। এবার কালীপুজোর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাধ করে নাম দেওয়া ‘মা’ ফ্লাইওভারও (Maa Flyover) যেন বলছে, ‘রং দে তু মোহে গেরুয়া!’

নাম বদলায়নি, শুধু রং বদলেছে! কিন্তু তাতেই কলকাতার রাজনীতিতে রঙের খেলা নিয়ে শুরু জোর চর্চা। নীল-সাদা গেল, জায়গা নিল গেরুয়া-সাদা! কালীপুজোর আগে কলকাতার ‘মা’ ফ্লাইওভারের (Maa Flyover) নামফলকে এমনই রংবদল দেখে নেটপাড়ায় হাসি-ঠাট্টার বন্যা। কারও প্রশ্ন, এবার কি ‘মা’-ও গেরুয়া শিবিরে? কেউ আবার বলছেন, শহরের রংবদলের মরশুমে আর কত কী দেখতে হবে!

নাম সেই ‘মা’, শুধু জামা বদল!

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকরণ করা কলকাতার অন্যতম বড় উড়ালপুল ‘মা’ (Maa Flyover)। এতদিন তার নামফলকে ছিল চেনা নীল-সাদার ছোঁয়া। কিন্তু বৃহস্পতিবার সেখানে দেখা গেল একেবারে নতুন সাজ। নীল-সাদাকে কার্যত বিদায় জানিয়ে হাজির গেরুয়া-সাদা! অর্থাৎ, নামের কোনও পরিবর্তন নেই, শুধু রঙের মেকওভার! যেন পুরনো জামা ছেড়ে পুজোর আগে নতুন পোশাক পরে নিয়েছে ‘মা’!

নবান্নের পর এবার ‘মা’! রঙের দৌড়ে এরপর কে?

রাজ্যে সরকার বদলের পর থেকেই বিভিন্ন সরকারি স্থাপনায় রঙের পরিবর্তন নিয়ে আলোচনা চলছে। জুলাই মাসে নবান্নের নামফলকেও নীল-সাদার বদলে গেরুয়া রং দেখা গিয়েছিল। এবার সেই আলোচনায় নতুন সংযোজন ‘মা’ ফ্লাইওভার (Maa Flyover) নন্দনের নামফলক ঘিরেও সম্প্রতি রং ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ফলে নেটিজেনদের কৌতূহল, এবার কি শহরের আরও কোনও পরিচিত স্থাপনার রং বদলাবে?

কলকাতায় জমে উঠেছে রঙের রাজনীতি!

রাজনীতিতে দল বদল, সরকার বদল তো দেখেছেন। এবার দেখছেন রং বদল! অবশ্য নামফলকের রং পরিবর্তনের পিছনে নির্দিষ্ট কোনও রাজনৈতিক নির্দেশ রয়েছে কি না, তা স্পষ্ট নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ার মিমবাজদের হাতে বিষয়টি পৌঁছে গিয়েছে।

কেউ বলছেন, ‘মা’ এবার নতুন লুকে! কেউ আবার মজার ছলে গাইছেন, ‘রং দে তু মোহে গেরুয়া!’ সব মিলিয়ে কলকাতার রাজপথে এখন শুধু যানজট নয়, রঙের চর্চাও সমান তালে চলছে। নাম সেই ‘মা’ (Maa Flyover), শুধু রং বদল! এবার দেখার, শহরের পরবর্তী রংবদলের খবর আসে কোথা থেকে!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন