28.1 C
Kolkata
Thursday, November 5, 2026
spot_img

এক ঢিলে দুই তৃণমূল ঘায়েল! মমতা-ঋতব্রতকে নিশানা করে এমন কি বললেন শুভেন্দু?

Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে বিভাজন নিয়ে এবার প্রকাশ্যে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূল—দুই শিবিরকেই নিশানা করলেন তিনি। কালীঘাট শিবিরকে ‘গরুরগাড়ির হেডলাইট’ বলে কটাক্ষ করার পাশাপাশি ঋতব্রতদের দলীয় অবস্থাকেও আরও খারাপ বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

ডায়মন্ড হারবারে টাকা উদ্ধার ঘিরে প্রশ্ন

বুধবার দক্ষিণ ২৪ পরগনার সরিষায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ সূত্রে দাবি, প্রায় তিন কোটি টাকা উদ্ধার হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এই টাকার সন্ধান মেলে বলে জানিয়েছে পুলিশ। যে বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, সেটি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের কার্যালয় হিসেবে পরিচিত। যদিও এই সম্পত্তির মালিকানা ও হস্তান্তর নিয়ে প্রশ্ন উঠেছে।

‘যা বলার আদালতে বলবেন’

এই ঘটনায় কালীঘাট শিবিরের তরফে দাবি করা হয়েছে, গত ২৬ মে বাড়িটি মালিকের হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যা বলার কোর্টে বলবেন। হস্তান্তর হয়েছিল না তালা লাগিয়েছিল, তা কোর্টে বলবেন। তৃণমূলের এমন অনেক অবৈধ অফিস রয়েছে।” এরপরেই তৃণমূলের দুই শিবিরকে নিয়ে সরাসরি কটাক্ষ করেন তিনি। শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “তৃণমূল কংগ্রেস বলে আর কিছু নেই। একটা মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। গরুরগাড়ির হেডলাইট। আরেকটা ডি তৃণমূল, সেটার অবস্থা আরও খারাপ।”

এতদিন কালীঘাট শিবিরের তরফে অভিযোগ করা হচ্ছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী সরকার তথা বিজেপির ঘনিষ্ঠ হয়ে কাজ করছে। সেই আবহে এই প্রথম প্রকাশ্যে ঋতব্রত শিবিরকে সরাসরি আক্রমণ করলেন শুভেন্দু (Suvendu Adhikari)।

দলের নাম ও প্রতীকের মালিকানা নিয়ে নির্বাচন কমিশনে দুই পক্ষের আইনি ও প্রশাসনিক লড়াই এখনও চলছে। বৃহস্পতিবার ঋতব্রত শিবিরের নথি জমা দেওয়ার কথা। তার ঠিক আগের রাতে শুভেন্দুর এই মন্তব্য রাজনৈতিকভাবে নতুন মাত্রা যোগ করল।তৃণমূলের দুই শিবিরের মধ্যে সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীর এই কটাক্ষ আগামী দিনে রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন