28.7 C
Kolkata
Wednesday, November 4, 2026
spot_img

কলকাতা-আসানসোলের পর এবার পান্ডুয়া! কেন্দ্রীয় বাহিনী নিয়ে নারায়ণ দাসের বাড়িতে হাজির ইডি, কে তিনি জানেন?

Aaj India Desk, হুগলি: হুগলির পান্ডুয়ায় ফের ইডির (ED) অভিযান। বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পান্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ায় নারায়ণ দাস নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এরপর শুরু হয় বাড়িতে তল্লাশি।

জানা গিয়েছে, নারায়ণ দাস একসময় আয়কর দফতরে চাকরি করতেন। কয়েক বছর আগেই তিনি অবসর নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, নারায়ণ দাস ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। বর্তমানে তাঁর ছেলে কল্যাণীতে থাকেন। এক স্থানীয় বাসিন্দার দাবি, তিনি নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে যুক্ত।

প্রসঙ্গত, এর আগেও কলকাতার একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। একটি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেশি মুনাফার টোপ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার সূত্রে তদন্তের পাশাপাশি আসানসোলের এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়।

এদিকে, বুধবার নরেন্দ্রপুরের কামালগাজি এলাকায় শ্যামল ব্যাপারী নামে আরও এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ইডি আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে হাওয়ালার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ রয়েছে। জানা গিয়েছে, গুয়াহাটির একটি মামলার সূত্র ধরেই এই তদন্ত চালানো হচ্ছে। তবে পান্ডুয়ার নারায়ণ দাসের বাড়িতে তল্লাশির সঙ্গে এই মামলার কোনও যোগ রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। এই অভিযান নিয়ে এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন