29.3 C
Kolkata
Tuesday, November 3, 2026
spot_img

পাহাড়ে উন্নয়নের জোয়ার! মেডিক্যাল কলেজ, রোপওয়ে, আধুনিক স্টেডিয়াম—কী কী পেল উত্তরবঙ্গ?

Aaj India Desk, কলকাতা: উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার (State Government)। দার্জিলিং পাহাড় থেকে শুরু করে তরাই ও ডুয়ার্স—স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন, খেলাধুলা এবং ধর্মীয় স্থানগুলির পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরি, কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে এবং লেবং গ্রাউন্ডকে আধুনিক স্টেডিয়ামে পরিণত করার পরিকল্পনা।

উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই প্রকল্পগুলির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র রাজু বিস্তা।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসেবে কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ ডিসেম্বর, ২০২৭ তারিখে এই মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির সরকারি হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের কাজও করা হবে। এর ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ আরও ভালো চিকিৎসা পরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, পাহাড়ে যাতায়াতের সমস্যা কমাতে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন যানজট কমবে, তেমনই পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াতও অনেক সহজ হবে বলে দাবি রাজু বিস্তার।

খেলাধুলার ক্ষেত্রেও রয়েছে নতুন পরিকল্পনা। লেবং গ্রাউন্ডকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি দার্জিলিংয়ের মহাকাল মন্দির চত্বরের উন্নয়ন, সৌন্দর্যায়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ করা হয়েছে ১৯ কোটি টাকা। সরকারি পর্যটন লজগুলিকেও নতুন করে সাজিয়ে আধুনিক করে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজু বিস্তার বক্তব্য, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে নতুন গতি আসবে। বাড়বে কর্মসংস্থানের সুযোগ, আরও উন্নত হবে পর্যটন ব্যবস্থা। সব মিলিয়ে দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্সের সামগ্রিক উন্নয়নে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন