24.6 C
Kolkata
Thursday, October 29, 2026
spot_img

ইন্দ্রনীলের পর গ্রেপ্তার সুমিত রায়! এবার কোন মামলায় ফাঁসলেন অভিষেকের PA ?

Aaj India Desk, কলকাতা : একের পর এক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারির ঘটনায় নতুন করে চর্চায় পশ্চিমবঙ্গের রাজনীতি। তথ্য ও সংস্কৃতি দফতরের প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেপ্তারির খবরের মধ্যেই এবার নতুন মামলায় গ্রেপ্তার করা হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে কোটি কোটি টাকার মাটি চুরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার (Sumit Roy Arrest) করে কালীতলা আশুতি থানার পুলিশ। আলিপুর আদালতের নির্দেশে আগামী ১২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তিনি।

কী এই নতুন মাটি চুরির মামলা?

অভিযোগ, জোকা মেট্রোর কারশেডের কাছে সরকারি জমি থেকে বেআইনিভাবে বিপুল পরিমাণ মাটি কেটে বিক্রি করা হয়েছে। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই জমি থেকে মাটি চুরির অঙ্ক প্রায় ৩০০ কোটি টাকা। বৃহত্তর অভিযোগে বিষ্ণুপুর এলাকায় মাটি চুরির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। (Sumit Roy Arrest)

অভিযোগকারীদের দাবি, সরকারি নথিতে ওই জমিতে কোনও জলাশয়ের উল্লেখ নেই। অথচ বর্তমানে সেখানে বিশাল জলাশয় তৈরি হয়েছে। ব্যাপক হারে মাটি কেটে সরিয়ে ফেলার ফলেই এই জলাশয়ের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। (Sumit Roy Arrest)

২৩ জনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলবন্দি বিধায়ক দিলীপ মণ্ডল-সহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপর বিষ্ণুপুর ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন। এই মামলায় সুমিত রায়কে গ্রেপ্তার দেখিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার অধীন কালীতলা আশুতি থানা।

সেপ্টেম্বর মাসে শালবনির জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুমিত রায়। বর্তমানে তিনি মেদিনীপুর জেলে বন্দি রয়েছেন। নতুন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর জন্য বুধবার সেখান থেকে আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশের আবেদনে সাড়া দিয়ে আদালত ১২ নভেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, তদন্তের স্বার্থে জেলে গিয়ে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে কালীতলা আশুতি থানার পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন