24.6 C
Kolkata
Thursday, October 29, 2026
spot_img

ইন্দ্রনীল সেনকে ঘিরে নতুন মোড়! ইউনেস্কোকে চিঠি পুলিশের, কেন এই পদক্ষেপ?

Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর পাস বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrest) হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার ইডির দফতর থেকে বেরনোর পর তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের (Kolkata Police) ডিডি স্পেশাল সেল। এরপর তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। কলকাতার নামী দুর্গাপুজোর মণ্ডপ ঘুরে দেখার পাস বিক্রির নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর সেই সংস্থার নাম ব্যবহার করে পাস বিক্রির মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। এই ঘটনায় মাসআর্ট নামে একটি সংস্থার ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কীভাবে টাকা তোলা হয়েছিল এবং এই কাজে কার কী ভূমিকা ছিল, তা জানতে ইন্দ্রনীল সেনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর।

এই মামলায় ইন্দ্রনীল সেন ছাড়াও মধুছন্দা সেন, ধ্রুবজ্যোতি বসু এবং শান্তনু মৈত্রের নাম উঠে এসেছে। পুজোর পাস বিক্রিতে অনিয়মের অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশের কাছে মামলা দায়ের করেছিলেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। বউবাজার থানায় তাঁর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের হয়। সেই মামলার তদন্তেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে।

এদিকে, এই ঘটনার তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ইউনেস্কোর সঙ্গে ইন্দ্রনীল সেনের সংস্থার আদৌ কোনও চুক্তি হয়েছিল কি না, তা জানতে লালবাজারের পক্ষ থেকে ইউনেস্কোকে চিঠি পাঠানো হয়েছে। সেই চুক্তি সংক্রান্ত তথ্য সামনে এলে তদন্তে নতুন দিশা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ইন্দ্রনীল সেনের গ্রেফতারি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্নে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এই ঘটনার তদন্ত চলছিল। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ হাতে আসার পরই আইন মেনে পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা অভিযোগের টাকার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ থাকতে পারে বলেও রাজনৈতিক সভায় তিনি আগে দাবি করেছিলেন। শুধু দুর্গাপুজোর পাস বিক্রি নয়, পুজো কার্নিভাল এবং বইমেলা সংক্রান্ত অনিয়মের অভিযোগও রয়েছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন