18 C
Kolkata
Tuesday, February 17, 2026
spot_img

গুজরাত থেকে এসে বাংলায় লুঠতরাজ : কার ভরসায় এই দুঃসাহস?

স্নেহা পাল, কলকাতা: বিগত বেশ কয়েকদিন ধরে শহরের ব্যস্ত মোড়ে দেব-দেবীর সাজে ভিক্ষার আড়ালে চলছিল পকেটমারি। গত শনিবার তাদের ছয়জনের একটি গ্যাংকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোড়াসাঁকো পুলিশ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ধরা হয়। অভিযুক্ত অনিল রামজু সালাত, ধিরু কালোভাই সালাত, সমীরভাই সালাত ও রাজু কুমার বিজেপি শাসিত গুজরাটের (Gujrat) বাসিন্দা। অভিযুক্তরা মা কালী ও শিবের মতো দেবতার সাজে ট্রাফিক সিগন্যাল ও রাস্তার মোড়ে ভিক্ষা চাইত। কথাবার্তার আড়ালে কৌশলে পকেটমারি করে ভিড়ের মধ্যে মিলিয়ে যেত তারা।

ভিনরাজ্যে চক্রের শিকড়

পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জেরা করে আরও বড় নেটওয়ার্কের সন্ধান মিলতে পারে। ইতিমধ্যেই তদন্তের পরিধি বাড়ানো হয়েছে এবং গুজরাট (Gujrat) থেকে আসা এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও শপিং মলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিশেষ করে মহিলা ও শিশুদের নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে এবং পুলিশি উপস্থিতিও বাড়ানো হয়েছে। কলকাতা পুলিশের দাবি, এই গুজরাটি (Gujrat) চক্র বাংলার আরোও একাধিক জায়গায় সক্রিয়।

রাজনীতির ছায়ায় অপরাধ ?

অন্যদিকে ভিনরাজ্য থেকে এসে একের পর এক চক্র যেভাবে বাংলার রাস্তাকে অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এক বিশেষ রাজনৈতিক আবহে ভিনরাজ্য থেকে আসা চক্রগুলি নিজেদের প্রায় ‘নিরাপদ’ ভাবতে শুরু করেছে, যার ফলেই তারা বাংলার রাস্তায় এই ধরনের দুঃসাহস দেখাচ্ছে বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন