29.1 C
Kolkata
Tuesday, October 6, 2026
spot_img

নন্দিনীর জন্য কোনোদিন মা হতে পারবেন না সৃজলা? বিস্ফোরক অভিযোগে ফের উত্তপ্ত বিগ বস বাংলার ঘর!

কলকাতা: বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে ফের আগুন! নন্দিনীকে ঘিরে সৃজলার বিস্ফোরক মন্তব্যে নতুন করে উত্তাল পরিস্থিতি। কদিন আগেই ক্যাপ্টেন্সি টাস্ক চলাকালীন নন্দিনীকে ঘোড়া থেকে নামানোর সময় সৃজলা গুহ মাটিতে পড়ে গিয়ে চোট পান। এরপর প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। সৃজলার দাবি ছিল, সেই ঘটনায় তাঁর ওভারিতেও চোট লেগেছিল। এখনও নাকি বিগ বসের ঘরেই চলছে তাঁর ফিজিওথেরাপি।

কিন্তু এতদিন পর সেই পুরনো ঘটনাই ফের সামনে আসতেই আগুনে ঘি পড়ে! সোমবারের এপিসোডে (Bigg Boss Bangla) সোনামণি, তনুশ্রী এবং নিরঞ্জনের তরফে সৃজলার বিরুদ্ধে ‘ভিক্টিম কার্ড’ খেলার অভিযোগ ওঠে। আর তাতেই মেজাজ হারান সৃজলা।

তনুশ্রীর অভিযোগের জবাব দিতে গিয়ে সৃজলা স্পষ্ট জানান, নন্দিনীকে তিনি কোনওদিনই ক্ষমা করবেন না।তাঁর দাবি, ঘোড়া থেকে পড়ে যাওয়ার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, তিনি সন্তানধারণের ক্ষমতাও হারাতে পারতেন!

যদিও সৃজলার এই বক্তব্য তাঁর নিজের দাবি হিসেবেই সামনে এসেছে। বিষয়টি নিয়ে কোনও স্বাধীন চিকিৎসা-প্রমাণ প্রকাশ্যে এসেছে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে, সৃজলার মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ‘মন ফাগুন’ অভিনেত্রীর অনুরাগীদের একাংশ নন্দিনী এবং অন্যান্য সদস্যদের সমালোচনা করেছেন। আবার অন্যদিকে, ঘরের বেশ কয়েকজন সদস্যের প্রশ্ন, সৃজলা কি সত্যিই বারবার নিজেকে ‘ভিক্টিম’ হিসেবে তুলে ধরছেন?

এর মধ্যেই শনিবার ‘দাদার দরবার’-এ সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন, এই ঘটনা নিয়ে আর কেউ যেন কথা না বলেন। এমনকী সৃজলাকেও সেই প্রসঙ্গ না তোলার কথা বলা হয়েছিল। কিন্তু সোমবারের এপিসোডে (Bigg Boss Bangla) ফের সেই ঘটনাই হয়ে উঠল বিস্ফোরণের কেন্দ্রবিন্দু।

তবে নাটক এখানেই শেষ নয়! 

চলতি সপ্তাহের নমিনেশনেও এসেছে বড়সড় টুইস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় ঘরের সদস্যদের কাছে জানতে চান, কারা বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে নিজেদের ১০০ শতাংশ দিচ্ছেন না। সেখানে উঠে আসে দীপেন্দু এবং ঝিলমের নাম। এরপর বিগ বস সরাসরি এই দুই সদস্যকে নমিনেট করে দেন। তবে এখনও ভোটিং লাইন খোলা হয়নি।

তাহলে কি আরও সদস্যের নাম নমিনেশনে আসতে চলেছে? নাকি এবার দর্শকদের বদলে ঘরের সদস্যদের হাতেই তুলে দেওয়া হবে ভোটের ক্ষমতা?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন