21 C
Kolkata
Saturday, February 14, 2026
spot_img

সংখ্যালঘুত্বকে ‘অস্বীকার’ জয়ী হিন্দু BNP নেতার! বাংলাদেশি হিন্দুদের ভবিষ্যৎ কেমন হবে?

ঢাকা: বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে হিন্দুদের নিরাপত্তায় শহীদ হতেও প্রস্তুত বলে উল্লেখ করেছিলেন BNP মহাসচিব মির্জা ফখরুল। নামোল্লেখ না করলেও মূলত জামাতকে ইঙ্গিত করেই তিনি বলেছিলেন, “একটি দল আমার মুসলমান ভাইদের বিভ্রান্ত করছে। বলছে, অমুককে ভোট দিলে বেহেশতে যাবে। আমরা এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি করি না। হাজার বছর ধরে হিন্দু-মুসলমান পাশাপাশি বসবাস করছে”।

জয়ী হিন্দু BNP-নেতার মন্তব্যে ফের উদ্বেগ

বাংলাদেশের জাতীয় সংসদীয় নির্বাচনে ঢাকা ৩ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির হিন্দু নেতা গয়েশ্বর চন্দ্র রায়। BNP-র এই বিপুল ভোটে জয় বাংলাদেশী সংখ্যালঘু (হিন্দু)-দের কাছে কি গুরুত্ব রাখে? প্রশ্ন করা হলে বিজয়ী হিন্দু নেতা বলেন, “আমি জন্মসূত্রে হিন্দু, কিন্তু আমি কোনো ধর্মের প্রতি আবদ্ধ নই। একজন রাজনীতিবিদ হিসেবে, আমি বিশ্বাস করি সবাই সমান এবং একই”।

X Link: https://x.com/PTI_News/status/2022301021402497265

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমাদের দল সংখ্যালঘুত্বের ধারণায় বিশ্বাস করে না। একজন রাজনীতিবিদ হিসেবে, আমি সবার অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করার দায়িত্বে আছি”। তারেক রহমান সকলের সমানাধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কি বললেন গয়েশ্বর চন্দ্র রায়?

বাংলাদেশে নতুন সরকার গঠনের প্রাক্কালে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কও নতুন করে আলোচনায়। এই আবহে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাই উচিৎ”। শুধু তাই নয়, ইজরায়েল অথবা তাইওয়ানকে ছাড়া সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। বলে মনে করেন হিন্দু বিএনপি নেতা।

প্রশ্ন থেকেই যাচ্ছে?

প্রসঙ্গত, শেখ হাসিনার পদত্যাগের পর ২০২৪-এর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে প্রায় ৮২ জন হিন্দু মারা যান। ২০২৫-এর জানুয়ারির মধ্যে আরও প্রায় ২৬ টি হিন্দু বিরোধী হিংসার ঘটনা দাবী করে বাংলাদেশের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। দীপু দাসের নৃশংস হত্যাকান্ডের ঘটনার স্মৃতি এখনও দগদগে। এই ঘটনাগুলি কি তবে BNP-র দৃষ্টিগোচর হয়নি? গত সপ্তাহে BNP মহাসচিবের মন্তব্যের পর উঠেছিল প্রশ্ন। মহাসচিবের সেই আশ্বাসবাণী কেবলমাত্র BNP-র নির্বাচনী কৌশল ছিল? বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আদপে কতটা নিশ্চিত করতে পারবে বিএনপি? জয়লাভের পর গয়েশ্বর চন্দ্র রায়ের মন্তব্য সেই প্রশ্নকেই উসকে দিচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন