31.8 C
Kolkata
Friday, October 2, 2026
spot_img

বিক্ষোভের ধাক্কা সামলাতে ‘ড্যামেজ কন্ট্রোল’? বাদ পড়া ভোটারদের ফেরাতে বিশেষ অভিযানে কমিশন!

Aaj India Desk, কলকাতা : এতদিন ভোটার তালিকায় নাম আছে কি না, তা খুঁজতে ছুটছিলেন ভোটারই। এবার ছবিটা একটু বদলাচ্ছে। SIR-এর পর বাদ পড়ে যাওয়া যোগ্য ভোটারদের খুঁজতে এবার কার্যত মাঠে নামতে হচ্ছে নির্বাচন কমিশনকেই। পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাদ পরা ভোটারদের চিহ্নিত করে বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ দিলো নির্বাচন কমিশন। প্রয়োজনে হাতে Form 6 নিয়ে দরজায় কড়া নাড়বেন BLO-রা। (West Bengal SIR)

পুরনো-নতুন তালিকা মিলিয়ে খোঁজ

কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR-এর আগের ভোটার তালিকার সঙ্গে পরবর্তী তালিকা মিলিয়ে দেখা হবে। যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা অন্য কোনও কেন্দ্রে ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন কি না, ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছেন কি না বা তাঁদের মৃত্যু হয়েছে কি না—তা যাচাই করা হবে। এসব কোনও কারণ না থাকলে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যোগ্য ভোটার হলে তাঁকে ‘left out’ হিসেবে চিহ্নিত করে ফের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

বাড়ি পৌঁছে সাহায্য করবেন BLO

প্রয়োজন হলে BLO-রা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে নথি সংগ্রহ ও ফর্ম ৬ পূরণের প্রক্রিয়ায় সাহায্য করবেন। SIR-পরবর্তী এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যোগ্য কিন্তু তালিকার বাইরে থাকা ভোটারদের চিহ্নিত করার চেষ্টা করা হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও ভোটার তালিকায় নাম নথিভুক্তি ও আবেদন সংক্রান্ত পরিষেবা রয়েছে। (West Bengal SIR)

SIR শেষ হয়ে যাওয়া রাজ্যগুলিতে বাদ পড়া যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ফর্ম 6 ব্যবহার করা হবে। SIR চলাকালীন ফর্ম 6-এর সঙ্গে যে অতিরিক্ত ঘোষণা যুক্ত করা হয়েছিল, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, SIR শেষ হওয়ার পর সেই অতিরিক্ত প্রশ্নের বদলে সাধারণ ফর্ম 6-এর মাধ্যমেই আবেদন করার সুযোগ থাকবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, SIR-এ বাদ যাওয়া ২৭.১৬ লক্ষ ভোটারের মধ্যে ২২ লক্ষেরও বেশি ভোটার পুনর্বহালের জন্য আপিল করেছেন। মোট আপিলের সংখ্যা ছিল প্রায় ৩৮.৩১ লক্ষ। এই পরিস্থিতিতে কমিশনের নতুন নির্দেশে একদিকে চলবে আপিল নিষ্পত্তির প্রক্রিয়া, অন্যদিকে পুরনো ও নতুন তালিকা মিলিয়ে ‘left out’ যোগ্য ভোটারদের চিহ্নিত করার কাজ। তালিকায় নাম বাদ পড়া নিয়ে বিতর্কের মধ্যেই কমিশনের এই বিশেষ অভিযান নিঃসন্দেহে নতুন বার্তা দিচ্ছে। এবার শুধু ভোটারের আবেদন নয়, ‘Left Out’ যোগ্য ভোটারদের খুঁজে বার করার দায়িত্বও নিতে হবে প্রশাসনকে। ফলে প্রশ্ন একটাই, SIR-এর পর তৈরি হওয়া এই ঘাটতি মেরামতেই কি এবার কমিশনের এই বাড়তি তৎপরতা?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন