31.8 C
Kolkata
Friday, October 2, 2026
spot_img

ইন্দ্রনীলের পাস-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি! কী জানালেন মন্ত্রী অর্জুন সিং?

Aaj India Desk, কলকাতা : নামটা সামনে আসতেই যেন পুরোপুরি বদলে গেল তদন্তের রাজনৈতিক অভিঘাত! দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ (Durga Puja Preview Show Scam) ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এবার উঠে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ED-এর দাবি, প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে যুক্ত একটি সংস্থার অ্যাকাউন্ট থেকে মমতার অ্যাকাউন্টে প্রায় ৩০ লক্ষ টাকা পাঠানো হয়েছিল। যদিও এই লেনদেনের ব্যাখ্যায় ‘রয়্যালটি’-র কথা জানিয়েছেন ইন্দ্রনীল সেন। ED-এর দাবিকে সামনে রেখেই এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবি তুলেছেন বিজেপি নেতা অর্জুন সিং।

কী বলছে ED?

ED-এর দাবি, ইন্দ্রনীল সেনের মালিকানাধীন ‘অক্টেভ রেকর্ড’-এর অ্যাকাউন্ট থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যাঙ্কিং চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে পাঠানো হয়। ইন্দ্রনীল সেনের দাবি, ওই অর্থ ‘রয়্যালটি’ হিসেবে দেওয়া হয়েছিল। তদন্তকারী সংস্থার আরও দাবি, ইন্দ্রনীল সেন ও তাঁর মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্টে তাঁর মন্ত্রী থাকাকালীন ৩.৮ কোটি টাকার বেশি নগদ জমা পড়েছিল। এই লেনদেনের উৎস ও অর্থের গতিপথও খতিয়ে দেখা হচ্ছে।(Durga Puja Preview Show Scam)

মমতাকে গ্রেপ্তারের দাবি অর্জুন সিংয়ের 

এই প্রসঙ্গে প্রতিবাদে সরব হয়েছেন  শ্রম ও পরিবহণ দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিতেন এ কথা বাংলার মানুষ জানেন। এখন তা শেষপর্যন্ত প্রকাশ্যে আসছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, মমতা তাঁর ভাইপোকে ‘টাকা তোলার মেশিন’ বানিয়েছিলেন। পাশাপাশি, তিনি বলেন, “কবে উনি বাংলা থেকে বিদায় নেবেন, সেটাই অপেক্ষা। উনি যে দলেই যাবেন, সেই দল পচে যাবে। উনি দেশদ্রোহী। ওনাকে গ্রেপ্তার করা উচিত। বাংলাকে ধ্বংস করে গিয়েছেন। ভাঁড়ে মা ভবানি অবস্থা করে দিয়ে গিয়েছেন।”

অন্যদিকে কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, ইন্দ্রনীল সেনের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে যাওয়া টাকা সম্পূর্ণ বৈধ এবং তার আয়কর সংক্রান্ত নথিও রয়েছে। তাঁর বক্তব্য, বহু বছর ধরে মমতা গান লেখেন ও সুর দেন, বিভিন্ন শিল্পী তাঁর লেখা গান সংগ্রহ করেন এবং ইন্দ্রনীলের সংস্থা সেগুলি বাণিজ্যিকভাবে প্রকাশ করে। সেই সূত্রেই মমতাকে রয়্যালটি দেওয়া হয়েছে বলে দাবি কুণালের। তাঁর অভিযোগ, এই লেনদেনকে ঘিরে রাজনৈতিকভাবে কুৎসা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মমতার অ্যাকাউন্টে টাকা ঢোকার ED-এর দাবি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একদিকে লেনদেনকে বৈধ রয়্যালটি বলে দাবি তৃণমূলের, অন্যদিকে তদন্তের প্রশ্ন তুলে সরব বিরোধীরা। ফলে ‘প্রিভিউ শো’ ঘিরে আর্থিক অনিয়মের তদন্তে এই লেনদেনের প্রকৃত কারণ ও আইনি বৈধতা নিয়ে ED-এর পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন