29.5 C
Kolkata
Saturday, September 26, 2026
spot_img

কেনো বারবার অকালে নিভছে প্রাণ? ২৫ দিনে ৫৫ সদ্যোজাতের মৃত্যুতে ফের কাঠগড়ায় মালদা মেডিক্যাল!

Aaj India Desk, মালদা : গত মাসে ৮৯ সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় তীব্র আলোড়নের পর ফের উদ্বেগ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College)। চলতি সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে মাতৃমা বিভাগে ৫৫ সদ্যোজাতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে ৩৫ জনের ওজন অত্যন্ত কম ছিল। অল্পবয়সে গর্ভধারণ, প্রসবকালীন জটিলতা এবং বাইরে থেকে সংকটজনক অবস্থায় রোগী আসার বিষয়গুলি সামনে এসেছে।

ফের ৫৫ শিশুর মৃত্যু

সেপ্টেম্বরের প্রথম ২০ দিনেই ৪০ সদ্যোজাতের মৃত্যু হয়। পরের পাঁচ দিনে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ২৫ দিনে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫। ২২ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ সদ্যোজাতের। তাঁদের মধ্যে ১০ জনই বাইরে থেকে সংকটজনক অবস্থায় হাসপাতালে (Malda Medical College) এসেছিল বলে হাসপাতাল সূত্রে দাবি।

মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত ৫৫ শিশুর মধ্যে ৩৫ জনের ওজন অত্যন্ত কম ছিল। বাকি শিশুদের মৃত্যুর ক্ষেত্রে শ্বাসকষ্ট এবং প্রসবকালীন জটিলতার কথা জানানো হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অনেক ক্ষেত্রেই প্রত্যন্ত এলাকায় বা নার্সিংহোমে প্রসবের পর শিশুর অবস্থা গুরুতর হয়ে যাওয়ার পরে তাদের মেডিক্যাল কলেজে আনা হয়। তখন চিকিৎসার চেষ্টা করেও অনেককে বাঁচানো সম্ভব হয় না।

অল্পবয়সী মায়েদের নিয়ে উদ্বেগ

হাসপাতাল (Malda Medical College) কর্তৃপক্ষের বক্তব্যে অল্পবয়সী মায়েদের প্রসঙ্গও উঠে এসেছে। কম বয়সে গর্ভধারণের কারণে প্রসবকালীন জটিলতা এবং কম ওজনের শিশুর জন্মের ঝুঁকি বাড়ছে বলে জানানো হয়েছে। মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি জানিয়েছেন, বাল্যবিবাহ রুখতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত মাসে মালদা মেডিক্যাল কলেজে ৮৯ সদ্যোজাতের মৃত্যুর ঘটনা সামনে আসার পর কলকাতা থেকে চার সদস্যের বিশেষ মেডিক্যাল টিম তদন্তে যায়। তদন্তের পর মেডিক্যাল কলেজের তৎকালীন ভাইস প্রিন্সিপাল প্রসেনজিৎ বর এবং শিশু বিভাগের প্রধানকে বদলি করা হয়েছিল। সেই পদক্ষেপের পরেও সেপ্টেম্বর মাসে ৫৫ শিশুর মৃত্যু হওয়ায় শিশুমৃত্যু কমাতে হাসপাতাল ও প্রশাসনের পরিকাঠামোগত ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন