28.2 C
Kolkata
Friday, September 25, 2026
spot_img

SIR-এর পর ভোটার তালিকায় ‘জেন জি’র দাপট! কত সংখ্যা জানাল কমিশন?

Aaj India Desk, নয়াদিল্লি: তরুণ ভোটারদের ভোটার তালিকায় (Voter List) নাম তোলার প্রক্রিয়া থমকে রয়েছে—এমন জল্পনা খারিজ করল নির্বাচন কমিশন (ECI)। শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি মোট ২ কোটি ৭৩ লক্ষ তরুণের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

কমিশনের আধিকারিকদের বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলার জন্য শুধুমাত্র বার্ষিক সংশোধন প্রক্রিয়ার উপর নির্ভর করতে হয় না। সারা বছরই ভোটার তালিকা সংশোধনের সুযোগ রয়েছে। অর্থাৎ, কোনও যোগ্য নাগরিক চাইলে নির্দিষ্ট নিয়ম মেনে নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারেন।

কমিশন জানিয়েছে, এই ২ কোটি ৭৩ লক্ষ নতুন নামের মধ্যে সদ্য ১৮ বছর পূর্ণ করা ভোটার যেমন রয়েছেন, তেমনই রয়েছেন এমন অনেক তরুণ, যাঁদের কোনও কারণে আগে ভোটার তালিকায় নাম ওঠেনি বা পরে তাঁদের তথ্য সংশোধন করা হয়েছে।

নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য Form 6-এর মাধ্যমে আবেদন করা যায়। কমিশনের দাবি, SIR চলাকালীনও এই ব্যবস্থা বন্ধ হয়নি। প্রযুক্তিগত এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে যোগ্য নতুন ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করার কাজ চালু ছিল।

তবে এর মধ্যেই SSR বা Special Summary Revision নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণত প্রতি বছর মে মাসের শেষের দিকে এই বার্ষিক সংশোধন কর্মসূচির সময়সূচি ঘোষণা করা হয়। এর মাধ্যমে ১ জানুয়ারি, ১ এপ্রিল, ১ জুলাই এবং ১ অক্টোবর—এই চারটি qualifying date-এর ভিত্তিতে ১৮ বছর পূর্ণ করা নাগরিকরা ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পান।

কিন্তু Economic Times-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের পর ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য এখনও SSR-এর কোনও ঘোষণা হয়নি। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী SSR দ্রুত শুরু করার পক্ষে মত দিয়েছিলেন। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেই প্রস্তাবে সম্মতি দেননি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। SIR চলার সময় আলাদা করে SSR প্রয়োজন কি না, তা নিয়েও আইনি পরামর্শ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এই রিপোর্ট সামনে আসার পর বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের অভিযোগ, Gen-Z ভোটারদের নিয়ে আশঙ্কা থেকেই SSR প্রক্রিয়া আটকে রাখা হয়েছে। কংগ্রেস আরও দাবি করেছে, আগামী বছর উত্তরপ্রদেশ ও গোয়ায় বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেখানে SSR না হলে নতুন ভোটারদের একটি অংশ ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।

অন্যদিকে নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, SIR চলার সময়েও লক্ষ লক্ষ তরুণের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে এবং ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন