32.3 C
Kolkata
Tuesday, September 22, 2026
spot_img

লালবাগচা-দর্শনে সপরিবারে হাজির কিং খান! ঘেমেনেয়ে স্ত্রী নয়, কোন মহিলার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ?

মুম্বই: গণেশ চতুর্থীর উৎসব মানেই বলিউড তারকাদের লালবাগচা রাজার দরবারে ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই সপরিবারে হাজির হয়ে আবারও নজর কেড়েছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। অনস্ক্রিন রোমান্স, অ্যাকশনের পাশাপাশি রিয়েল লাইফের আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’ কিং খানকে সমান ভাবে ভালোবাসে মানুষ। লালবাগচা-দর্শনেও তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান এবং পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
যেখানে ভক্তদের চোখে সবচেয়ে বেশি ধরা পড়েছে শাহরুখ-গৌরীর পারিবারিক রসায়ন। গণেশ দর্শনের পর সুহানার নাক-মুখে লেগে থাকা সিঁদুরে খানিক অস্বস্তি হচ্ছিল। মুহূর্তের মধ্যে গৌরী নিজের ওড়না দিয়ে মেয়ের মুখ পরিষ্কার করে দেন। পাশেই দাঁড়িয়ে শাহরুখও (Shah Rukh Khan) আদর করে সুহানার নাকের পাশে লেগে থাকা সিঁদুর মুছে দেন। বাবা-মেয়ের এই স্নেহভরা মুহূর্ত ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল।
তবে নেটিজেনদের নজর কেড়েছে আরও একটি ছোট্ট ঘটনা। ভিড়ে ঠাসা মণ্ডপে দীর্ঘক্ষণ থাকার ফলে ঘেমে একেবারে নাজেহাল হয়ে পড়েছিলেন কিং খান। অনেকেই ভেবেছিলেন, গৌরীর ওড়নাতেই হয়তো মুখ মুছবেন তিনি। কিন্তু তা নয়! ঠিক সেই সময় এগিয়ে আসেন শাহরুখের (Shah Rukh Khan) বহু বছরের ম্যানেজার পূজা দাদলানি। নিজের ওড়না বাড়িয়ে দেন তিনি, আর সেটিতেই মুখের ঘাম মুছে নেন শাহরুখ।
এক্স-এ ছড়িয়ে পড়া সেই ভিডিওর ক্যাপশনে এক অনুরাগী লিখেছেন, “পূজা শাহরুখকে মুখ পরিষ্কার করতে ওড়নাটা এগিয়ে দিলেন। সত্যিই কী মিষ্টি একটা মুহূর্ত!” মুহূর্তেই হাজার হাজার ভিউ ও প্রশংসায় ভরে যায় পোস্টটি।
উৎসবের দিন খান পরিবারের পোশাকেও ছিল সাবেকিয়ানার ছোঁয়া। উজ্জ্বল নীল কুর্তায় রাজকীয় লুকে শাহরুখ, হলুদ সালোয়ারে স্নিগ্ধ গৌরী এবং সবুজ সালোয়ার-কামিজে নজর কেড়েছেন সুহানা। লালবাগচা রাজার দরবারে ধরা পড়া এই ছোট ছোট মুহূর্তই যেন আবারও মনে করিয়ে দিল, কিং খান (Shah Rukh Khan) শুধু কোটি ভক্তের হৃদয়ের নায়ক নন, পরিবারের কাছেও তিনি সমান যত্নশীল এক মানুষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন