30 C
Kolkata
Saturday, September 19, 2026
spot_img

দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফের ABVP-র ঝড়! সভাপতি-সহ ৩ পদই গেরুয়া শিবিরের, খাতা খুলল না NSUI

Aaj India Desk, নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ছাত্র সংসদ নির্বাচনে ফের দাপট দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। কেন্দ্রীয় প্যানেলের চারটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক—এই তিনটি পদই নিজেদের দখলে রেখেছে সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠনটি। অন্যদিকে, সভাপতি পদে জোরদার লড়াই করেও কোনও পদে জয় পায়নি কংগ্রেসের ছাত্র সংগঠন NSUI। তবে প্রাক্তন NSUI সদস্য দীপাংশু শোকিন নির্দল প্রার্থী হিসেবে সহ-সভাপতি পদে জয় পাওয়ায় এবারের নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের স্পোর্টস স্টেডিয়ামের মাল্টিপারপাস হলে ভোটগণনা শুরু হয়। গণনা শেষে সভাপতি পদে জয় পান ABVP-র যশ দাবাস। তাঁর ঝুলিতে যায় ২৪,৫৭৬ ভোট। দ্বিতীয় স্থানে থাকা NSUI প্রার্থী বিজয়শঙ্কর মীনা পান ২২,৫২৩ ভোট। অর্থাৎ ২,০৫৩ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন যশ। সম্পাদক পদেও ABVP-র প্রার্থী রিয়া ছাওড়ি জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ২১,৬৫০ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১৬,৬১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন লক্ষ্য রাজ সিং।

তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নজর কেড়েছে সহ-সভাপতি পদটি। একসময় NSUI-তে থাকা দীপাংশু শোকিন দলীয় টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ান। শেষ পর্যন্ত তিনিই সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। চারটি কেন্দ্রীয় পদের জন্য এবারের নির্বাচনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ABVP এবং NSUI-এর পাশাপাশি বামপন্থী আইসা-এসএফআই জোটও ভোটের ময়দানে ছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ১.৫১ লক্ষ। শুক্রবারের নির্বাচনে ভোটদানের হার ছিল ৪০.৪৬ শতাংশ।

সাম্প্রতিক সময়ে ‘ককরোচ জনতা পার্টি’ বা CJP-র আন্দোলন ঘিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে আগ্রহ আরও বেড়েছিল। গত বছরও সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক পদে জয় পেয়েছিল ABVP। সহ-সভাপতি পদটি গিয়েছিল NSUI-এর দখলে। এবারও তিনটি শীর্ষ পদ নিজেদের হাতে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখল ABVP। অন্যদিকে, NSUI এবার কেন্দ্রীয় প্যানেলে কোনও পদই জিততে পারেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন