30 C
Kolkata
Saturday, September 19, 2026
spot_img

‘যা করেছি অভিষেকের নির্দেশে’-CID-র কাছে বিস্ফোরক দাবি PA সুমিতের

Aaj India Desk, কলকাতা: পশ্চিম মেদিনীপুরের শালবনী জমি কেলেঙ্কারি (Salboni Land Scam) মামলায় তদন্তে এবার উঠে এল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম। সূত্রের খবর, সিআইডি (CID) হেফাজতে থাকাকালীন অভিযুক্ত সুমিত রায়কে (Sumit Roy) দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই জিজ্ঞাসাবাদের সময় তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে।

তদন্ত সূত্রে দাবি, বিএনএসএস-এর ১৮০ ধারায় দেওয়া বয়ানে সুমিত রায় জানিয়েছেন, তিনি যে কাজগুলি করেছেন, তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই। এমনকী, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কোষাধ্যক্ষের নির্দেশে তিনি একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছিলেন বলেও বয়ানে উল্লেখ রয়েছে বলে সূত্রের দাবি।

সরকারি আইনজীবীর বক্তব্য, সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। সুমিতের তরফে জামিনের আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিআইডি হেফাজতেই থাকবেন।

শালবনীর জমি সংক্রান্ত দুর্নীতির মামলাতেই গ্রেফতার করা হয় সুমিত রায়কে। তদন্তে তাঁর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার লেনদেনের তথ্য সামনে আসে। সেই টাকা কোথা থেকে এল এবং এই ঘটনায় আরও কোনও প্রভাবশালী ব্যক্তি যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর আগে বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিলেন সুমিত রায়। তাঁকে খুঁজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল শালবনী থানার পুলিশ। যদিও সেখানে সুমিতের কোনও সন্ধান মেলেনি। দীর্ঘদিনের খোঁজের পর শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে, তৃণমূলের ছাত্র পরিষদের একটি অনুষ্ঠানেও সম্প্রতি সুমিত রায়ের উপস্থিতির কথা সামনে আসে। সেই ব্যক্তির বিরুদ্ধেই এবার শালবনী জমি মামলায় গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। আর তাঁর জবানবন্দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে দাবি উঠে এসেছে বলে সূত্রের খবর, তা নিয়েই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন