27 C
Kolkata
Sunday, September 13, 2026
spot_img

‘বিবেকানন্দের বই নেই’ বলতেই পাল্টা আক্রমণ, শুভেন্দুকে কী মনে করালেন শতরূপ?

Aaj India Desk, কলকাতা : পুজোর বইয়ের স্টলকে ঘিরে এবার সরাসরি মুখোমুখি বাম ও বিজেপি। কেষ্টপুরে গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বামেদের বইয়ের স্টল নিয়ে মন্তব্য করেছিলেন। তাঁর দাবি ছিল, সেখানে কার্ল মার্ক্স ও লেনিনের বই সহজেই মেলে, অথচ স্বামী বিবেকানন্দের লেখা বই দেখা যায় না। সেই মন্তব্যের পরই পাল্টা আক্রমণে নামলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)।

সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে শতরূপের কটাক্ষ, “মাননীয় মুখ্যমন্ত্রীকে দুটো তথ্য দিতে চাই।” এরপরই তাঁর দাবি, সিপিআইএম-এর বইয়ের স্টল সম্পর্কে শুভেন্দুর বক্তব্য বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, ওই স্টলগুলিতে স্বামী বিবেকানন্দের নিজের লেখা বই যেমন থাকে, তেমনই তাঁকে নিয়ে লেখা একাধিক বইও পাওয়া যায়। অর্থাৎ মার্ক্স-লেনিনের পাশাপাশি বিবেকানন্দের সাহিত্যও সেখানে রয়েছে বলেই দাবি করেছেন সিপিএম নেতা।

তবে শতরূপের পাল্টা বক্তব্যের সবচেয়ে গুরুত্ব পূর্ণ অংশটি আসে এরপর। মার্ক্স ও লেনিনের বই নিয়ে শুভেন্দুর আক্রমণের জবাব দিতে গিয়ে তিনি স্মরণ করান বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে। তাঁর বক্তব্য, প্রায় ১২০ বছর আগে বাঙালির কাছে মার্ক্স ও লেনিনের লেখা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভূপেন্দ্রনাথ। আর এই ভূপেন্দ্রনাথই ছিলেন স্বামী বিবেকানন্দের নিজের ভাই।

অর্থাৎ যে বিবেকানন্দকে সামনে রেখে বামেদের বইয়ের স্টল নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু, সেই বিবেকানন্দের ভাইয়ের সঙ্গেই আবার মার্ক্স-লেনিনের ভাবধারার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে এই জায়গাটিই সামনে এনেছেন শতরূপ। তাঁর বক্তব্যে কার্যত শুভেন্দুর মন্তব্যের ভিত নিয়েই পাল্টা প্রশ্ন তোলা হয়েছে।

এদিকে পুজোর বইয়ের স্টল নিয়ে এই রাজনৈতি নতুন নয়। সনাতন সংস্কৃতি, বিবেকানন্দ, মার্ক্স-লেনিন এবং বাংলার রাজনৈতিক ইতিহাস সবকিছুকে একসঙ্গে টেনে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দুর বক্তব্যের পর শতরূপের এই পাল্টা দাবি সেই বিতর্ককে আরও তীব্র করল। এখন দেখার, এই মন্তব্যের জবাবে বিজেপির তরফে নতুন কোনও পাল্টা বক্তব্য আসে কি না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন