28 C
Kolkata
Saturday, September 12, 2026
spot_img

৩৬ হাজার শিক্ষক নিয়োগে নতুন নির্দেশ হাইকোর্টের! OBC-A প্রার্থীদের EWS নিয়ে কী সিদ্ধান্ত?

Aaj India Desk, কলকাতা: ৩৬ হাজার শিক্ষক নিয়োগকে ঘিরে ফের তৈরি হল আইনি জটিলতা। OBC-A এবং EWS সংরক্ষণ সংক্রান্ত মামলায় নতুন করে আবেদন করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ সেপ্টেম্বর।

মামলার মূল বিষয়, গত কয়েক বছরে সংরক্ষণ সংক্রান্ত নিয়মের পরিবর্তনের কারণে কিছু যোগ্য প্রার্থী কীভাবে সমস্যায় পড়েছেন। আবেদনকারীদের বক্তব্য, গত প্রায় ১৫ বছরে যাঁরা OBC-A শংসাপত্রের মাধ্যমে সংরক্ষণের সুবিধা পেতেন, তাঁদের একটি অংশ পরবর্তীতে EWS সংরক্ষণের যোগ্য হলেও সেই সুযোগ পাননি।

মূলত ২০১৯ সালের পর EWS সংরক্ষণ চালু হয়। কিন্তু EWS-এর সুবিধা পাওয়ার ক্ষেত্রে শর্ত ছিল, আবেদনকারীর অন্য কোনও সংরক্ষণ শ্রেণির শংসাপত্র থাকা যাবে না। ফলে OBC-A সার্টিফিকেট থাকা প্রার্থীরা EWS-এর যোগ্য হওয়া সত্ত্বেও সেই সুবিধা নিতে পারেননি বলে দাবি মামলাকারীদের।

এরই মধ্যে ২০২৪ সালের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পর OBC সংরক্ষণের হার ১৭ শতাংশ থেকে কমে ৭ শতাংশ হয়। সেখানে ৬৬টি জনগোষ্ঠী OBC তালিকায় জায়গা পেলেও ৭৭টি জনগোষ্ঠী বাদ পড়ে। মামলাকারীদের দাবি, এই বাদ পড়া জনগোষ্ঠীর প্রার্থীদের অনেকেই আগে OBC-A সংরক্ষণের সুবিধা পেতেন।

এই পরিস্থিতিতে তাঁদের দাবি, যাঁদের OBC-A শংসাপত্র রয়েছে এবং একইসঙ্গে EWS সংরক্ষণের অন্যান্য যোগ্যতাও পূরণ করেন, তাঁদের EWS-এর আওতায় সুযোগ দেওয়া হোক।

গত ২১ অগাস্ট নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে OBC প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সেখানে জানানো হয়েছিল, OBC সংরক্ষণ ১৭ শতাংশ নয়, ৭ শতাংশ হিসেবে কার্যকর হবে। SSC পোর্টালে ‘Edit’ অপশনের মাধ্যমে প্রার্থীদের নিজেদের OBC সংক্রান্ত তথ্য পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছিল। এরপরই সেই ‘Edit’ ব্যবস্থায় আরও পরিবর্তনের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন একাংশ প্রার্থী। তাঁদের বক্তব্য, যেখানে OBC-A অপশনটি আর প্রযোজ্য নয়, সেখানে যোগ্য প্রার্থীদের জন্য EWS অপশন যুক্ত করা হোক। নবম-দশমের পাশাপাশি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ নিয়েও এই মামলা হয়েছে।

মামলাকারীদের মধ্যে হুমায়ুন কবীর-সহ একাধিক পরীক্ষার্থী রয়েছেন। তাঁদের আইনজীবী ফিরদৌস সামিমের বক্তব্য, ২০২৫ সালের SLST-2 পরীক্ষার কাট-অফ ডেট অনুযায়ী তাঁর মক্কেলরা EWS সংরক্ষণের যোগ্য। কিন্তু আগের OBC-A শংসাপত্র থাকার কারণেই তাঁরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

এই পরিস্থিতিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, মামলার ভবিষ্যৎ সিদ্ধান্তের সঙ্গে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী গতিপথও গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে রয়েছে। আদালত নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে।

 

SLST, OBCA, EWS, Teacher Recruitment, School Service Commission

 

High Court issues new directive on the recruitment of 36,000 teachers! What is the decision regarding OBC-A candidates and EWS?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন