28 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

শহরের বুকে ‘কালো সাম্রাজ্য’? বেআইনি বহুতল নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Aaj India Desk, কলকাতা: কলকাতার বিভিন্ন এলাকায় বেআইনি বহুতল নির্মাণ (Illegal Construction) নিয়ে এবার বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। রাজাবাজার, মানিকতলা, বেলেঘাটা থেকে ক্যানাল স্ট্রিপ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া প্রায় ৫০টি বেআইনি বহুতল নিয়ে সরাসরি সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ দিয়েছে আদালত।

জনস্বার্থ মামলার শুনানিতে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি। আগামী ১৪ অক্টোবরের মধ্যে প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিবিআইকে। আদালতে অভিযোগ ওঠে, শুধু নিয়ম না মেনে বহুতল তৈরি করাই নয়, এর পিছনে বড় অঙ্কের বেআইনি টাকা লেনদেনেরও যোগ থাকতে পারে। এমনকী, অপরাধের টাকা বিভিন্নভাবে ঘুরিয়ে বৈধ করার চেষ্টা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

এই ঘটনায় কলকাতা পুরসভার (KMC) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানানোর পরও কেন পুরসভা কার্যকর ব্যবস্থা নেয়নি, তা জানতে চেয়েছে আদালত। পুরসভার কোনও আধিকারিকের সঙ্গে এই বেআইনি নির্মাণের সরাসরি যোগ ছিল কি না, সেটিও তদন্ত করে দেখবে সিবিআই। শুনানিতে রাজ্য সরকারের তৈরি করা ‘টাস্ক ফোর্স’-এর কাজ নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দেওয়ার পর বেআইনি নির্মাণ বন্ধ করতে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও জানতে চেয়েছে আদালত।

অন্যদিকে, সিবিআইয়ের তরফে আদালতকে জানানো হয়, এর আগে মামলাকারী তাদের কাছে চিঠি দিলেও তৎকালীন রাজ্য সরকারের অনুমতি না থাকায় তদন্ত শুরু করা সম্ভব হয়নি। তবে হাইকোর্ট স্পষ্ট করেছে, বড় অঙ্কের আর্থিক লেনদেন এবং সংগঠিত অপরাধের অভিযোগ থাকলে আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করতে পারে। এখন কলকাতার এই বেআইনি বহুতল নির্মাণের পিছনে কারা রয়েছে, টাকার উৎস কোথায় এবং পুরো ঘটনায় কোনও সরকারি আধিকারিকের যোগ ছিল কি না—সিবিআইয়ের তদন্তে সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন