28 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

ভোটের কারণে উচ্চ মাধ্যমিকে সূচি বদল, কোন পরীক্ষা সময় পরিবর্তন হলো? জানুন বিস্তারিত

Aaj India Desk, কলকাতা: একদিকে বিধানসভা উপনির্বাচন, অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একই সময়ে দুই গুরুত্বপূর্ণ কর্মসূচি পড়ায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পরীক্ষার সূচিতে পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে ৬ অক্টোবর উপনির্বাচন রয়েছে। তার জেরেই ২০২৭ সালের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার তিনটি দিনের সূচিতে বদল করা হয়েছে। বৃহস্পতিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ।

৫ অক্টোবরের পরীক্ষার নতুন তারিখ ১২ অক্টোবর

সংসদের নির্দেশিকা অনুযায়ী, ৫ অক্টোবর যে বিষয়গুলির পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলি আর ওই দিনে হবে না। ওই দিনের অঙ্ক, বিজনেস ম্যাথেমেটিক্স অ্যান্ড বিজনেস স্ট্যাটিসটিক্স, বেসিক ম্যাথেমেটিকস ফর সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং আরবি—এই বিষয়গুলির পরীক্ষা পিছিয়ে ১২ অক্টোবর করা হয়েছে।

৬ ও ৭ অক্টোবরের পরীক্ষাতেও পরিবর্তন

৬ অক্টোবরের নির্ধারিত সাইবার সিকিওরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিয়োলজি এবং ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচারের পরীক্ষা হবে ১৩ অক্টোবর।

এর পরের দিন অর্থাৎ ৭ অক্টোবরের বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষাগুলি নেওয়া হবে ১৪ অক্টোবর।

তবে পরীক্ষার সময়সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি। নতুন নির্দেশিকাতেও পরীক্ষাগুলি সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তই নেওয়া হবে। ৫, ৬ ও ৭ অক্টোবরের উল্লিখিত পরীক্ষাগুলি ছাড়া বাকি পরীক্ষার দিন এবং অন্যান্য সমস্ত নির্দেশিকা আগের মতোই থাকবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

৬ অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচন

উল্লেখ্য, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নন্দীগ্রামে আয়-ব্যয় পর্যবেক্ষক হিসেবে সিদ্ধার্থ বোন্দাদে এবং রেজিনগরে সুধাকর শুক্ল-কে নিয়োগ করা হয়েছে। বুধবার ওই দুই কেন্দ্র-সহ আরও তিন বিধানসভা কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক ও সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন