28 C
Kolkata
Tuesday, September 8, 2026
spot_img

‘৬০ কোটির’ হিসাব খুঁজতে ২৪ ঘণ্টার তল্লাশি! নাদিমুলের বাড়িতে কী পেলো ED ?

Aaj India Desk, কলকাতা : তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা কালীঘাট তৃনমূলের বিশ্বাসযোগ্য নেতা মোহাম্মদ নাদিমুল হকের (Nadimul Haque ED Raid) বাড়ি ও সংবাদপত্রের অফিসে প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ‘আখবার-ই-মাশরিক’ সংবাদপত্রকে ঘিরে কথিত আর্থিক অনিয়মের তদন্তে কলকাতা, দিল্লি ও রাঁচির মোট সাতটি ঠিকানায় এই অভিযান চালানো হয়। প্রায় ৬০ কোটি টাকার লেনদেনের হিসাব ও নথি নিয়ে অসঙ্গতির দাবি করলেও আদতে মিললো তল্লাশিতে ?

২৪ ঘণ্টা ধরে চিরুণি তল্লাশি

সোমবার সকাল থেকে শুরু হওয়া তল্লাশি শেষ হয় মঙ্গলবার ভোরে। পার্ক সার্কাসে নাদিমুল হকের (Nadimul Haque ED Raid) সঙ্গে যুক্ত ‘আখবার-ই-মাশরিক’-এর অফিস ও কলকাতার একটি ঠিকানা ছাড়াও দিল্লি ও রাঁচিতে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। সব মিলিয়ে সাতটি ঠিকানায় অভিযান চালিয়েছে ED। তল্লাশি শুরুর সময় নাদিমুল হক রাঁচিতে ছিলেন। পরে তাঁকে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদও করা হয়। তদন্তকারীরা তাঁর উপস্থিতিতে কলকাতার ঠিকানাগুলিতেও তল্লাশি চালান।

কী মিললো তল্লাশিতে? 

তল্লাশি শেষে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘ অভিযান চালিয়েও ED উল্লেখযোগ্য কিছু পায়নি। দলের বক্তব্য, একটি পুরনো ফোন ও ট্যাব বাজেয়াপ্ত করা হলেও তাতে কেবলমাত্র দলীয় নির্বাচনী সংক্রান্ত তথ্য রয়েছে। ফলে ইডির এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও অভিযোগ করেছেন নাদিমুল হক। (Nadimul Haque ED Raid)

তবে ED-র তদন্ত এখনও শেষ হয়নি। ৬০ কোটি টাকার কথিত লেনদেনের প্রকৃত চরিত্র, অর্থের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে কোনও বেআইনি আর্থিক চক্রের যোগ রয়েছে কি না তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। তল্লাশিতে পাওয়া নথি ও ডিজিটাল তথ্য বিশ্লেষণের পর নাদিমুল হককে ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও জানিয়েছে তদন্তকারীরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন