পৌলমী ব্যানার্জি, আটলান্টা: টলিউড সুন্দরী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty) জীবনে এখন বসন্তের বাতাস। চলতি ভ্যালেন্টাইনস উইকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘ওয়ান অ্যান্ড অনলি’ ভ্যালেন্টাইনের সঙ্গে ছবি পোস্ট করে অনুরাগীদের চমকে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি আটলান্টা নিবাসী আইটি পেশাদার সুজিত বসুর (Sujit Basu) সঙ্গে তাঁর বিয়ের খবর সামনে আসার পর থেকেই টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি ।
বিয়ের পর দম্পতি ঠিক কোথায় সময় কাটাচ্ছেন, তা নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। শোনা যাচ্ছে, বিয়ের পর বর্তমানে তাঁরা একটি ‘ম্যাজিকাল ফেজ’ বা মধুচন্দ্রিমা পর্বের মধ্য দিয়ে যাচ্ছেন। সূত্রের খবর, বিদেশের মাটিতেই অর্থাৎ ফ্লোরিডায় তাঁদের এই বিশেষ ভ্রমণের পরিকল্পনা রয়েছে। সুজিত দীর্ঘদিন ধরেই আমেরিকার আটলান্টায় কর্মরত, তাই কাজের ফাঁকে আমেরিকার বিভিন্ন মনোরম জায়গাতেই নিজেদের একান্তে সময় কাটাতে দেখা যাচ্ছে এই নতুন দম্পতিকেশ।
দীর্ঘদিনের পরিচয় থাকলেও তনুশ্রী (Tanusree) ও সুজিতের প্রেম মাত্র পাঁচ মাসের। গত নভেম্বর মাসে লাস ভেগাসে এক রূপকথার মতো আয়োজনে চুপিসাড়ে বিয়ে সারেন তাঁরা। হোয়াইট গাউন আর সিঁদুর-শাঁখা-পলার এক অপূর্ব মিশেলে তনুশ্রীকে দেখতে লাগছিল ঠিক যেন সিনেমার নায়িকার মতো ।
সম্প্রতি জাতীয় পুরস্কার বিজয়ী ছবি ‘ডিপ ফ্রিজ’-এ (Deep Fridge) তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। তবে বিয়ের পর এখন ব্যক্তিগত জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, এখনই কাজে ফেরার তাড়া নেই, বরং এই নতুন জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চান।
এখন দেখার, ভ্যালেন্টাইনস ডের মূল সেলিব্রেশন তাঁরা কোথায় করেন। তবে তনুশ্রীর পোস্ট করা ছবির ‘অ্যাথস্টিক’ (aesthetic) ভাইব আর ‘কাপল গোলস’ (#couplegoals) হ্যাসট্যাগ প্রমাণ করে দিচ্ছে যে, তিনি এখন সত্যিই ভালোবাসার মেঘে ভাসছেন।


