32 C
Kolkata
Sunday, September 6, 2026
spot_img

ফুড কোর্টে আচমকা অভিযান! সাউথ সিটি ও অ্যাক্রোপলিস মলে খাদ্য সুরক্ষা দফতর

Aaj lndia Desk, কলকাতা: উৎসবের মরসুম ঘনিয়ে আসতেই খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে তৎপরতা বাড়াল প্রশাসনের। রাজ্যজুড়ে শুরু হয়েছে বিশেষ খাদ্য সুরক্ষা অভিযান। সেই কর্মসূচির অংশ হিসেবেই রবিবার কলকাতার তিন জনপ্রিয় শপিং মল সাউথ সিটি মল, অ্যাক্রোপলিস মল এবং মেট্রোপলিস মলের ফুড কোর্টে পৌঁছন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। খাবার তৈরির পরিবেশ থেকে শুরু করে সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

১ থেকে ৭ সেপ্টেম্বর ‘ফুড সেফটি উইক’

খাবারের নিরাপত্তা নিশ্চিত করতে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ খাদ্য সুরক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে রেস্তরাঁ, খাবারের দোকান, ফুড জয়েন্ট এবং অন্যান্য খাদ্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হচ্ছে। মূল লক্ষ্য, সাধারণ মানুষের পাতে পৌঁছনোর আগে খাবার কতটা নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, তা যাচাই করা।

দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ১, ২ এবং ৩ সেপ্টেম্বরেই রাজ্যের ২,৩৩৭টি জায়গায় পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে ২,০৫৬টি জায়গায় বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়েছে। এরপর ৪ ও ৫ সেপ্টেম্বরও কলকাতা-সহ রাজ্যের একাধিক এলাকায় অভিযান চালানো হয়।

পচা-বাসী খাবার থেকে ছত্রাক, মিলেছে নানা অনিয়ম

অভিযানের সময় একাধিক পরিচিত খাবারের দোকান ও রেস্তরাঁয় পচা ও বাসী খাবারের সন্ধান মিলেছে। কোথাও আবার খাবারে ছত্রাকের উপস্থিতিও নজরে এসেছে। ফলে শুধু খাবারের স্বাদ নয়, তা কতটা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি ও পরিবেশন করা হচ্ছে, সেই প্রশ্নও সামনে এসেছে।

বিশেষ করে উৎসবের সময়ে রেস্তরাঁ ও মলের ফুড কোর্টগুলিতে ভিড় কয়েক গুণ বেড়ে যায়। তাই সেই সময় খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে প্রশাসনের নজরদারি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বড় মলের ফুড কোর্টগুলিকেও এই অভিযানের আওতায় আনা হয়েছে। খাদ্য সুরক্ষা সপ্তাহ শেষ হওয়ার পরও প্রয়োজন অনুযায়ী এই ধরনের পরিদর্শন ও অভিযান চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন