33 C
Kolkata
Thursday, August 27, 2026
spot_img

শ্যুটিং করতে গিয়ে বিপদ! নেপালে হড়পা বানের তান্ডবে আটকে সস্ত্রীক খরাজ-রজতাভ!

কলকাতা: আনন্দের শুটিং সফর মুহূর্তে বদলে গেল আতঙ্কের দুঃস্বপ্নে। নেপালের চীন সীমান্ত সংলগ্ন রসুয়া জেলায় আচমকা নেমে আসা ভয়াবহ হড়পা বানে (Nepal Flash flood) লণ্ডভণ্ড হয়ে গেছে রাস্তা, সেতু ও যোগাযোগ ব্যবস্থা। সেই দুর্যোগের মাঝেই একটি নতুন ছবির শুটিং করতে গিয়ে আটকে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ও রজতাভ দত্ত (Rajatava Dutta), সঙ্গে রয়েছেন খরাজের স্ত্রী এবং গোটা শুটিং টিম।

গত ২০ তারিখে বাংলাদেশের একটি ছবির শুটিংয়ের কাজে নেপালে পৌঁছেছিলেন তাঁরা। কিন্তু শুরু থেকেই প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া যেন অশনি সংকেত দিচ্ছিল। বারবার শুটিং বন্ধ হওয়ার পরও বৃষ্টির মধ্যেই শেষ করতে হয়েছে কাজ। আর ঠিক তার পরেই প্রকৃতির রুদ্ররূপ! হড়পা বানে (Nepal Flash flood) বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা।

“আমরা নিরাপদে আছি, কিন্তু বেরোনোর পথ নেই”

খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) জানিয়েছেন, আপাতত তাঁরা হোটেলেই নিরাপদে রয়েছেন। তবে কাঠমান্ডুর সঙ্গে সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় নির্ধারিত সকালের বিমান ধরতে পারেননি। এখন বিকল্প পরিকল্পনা হিসেবে সড়কপথে ভারত সীমান্তের গোরক্ষপুর পৌঁছে সেখান থেকে ২৮ তারিখ কলকাতায় ফেরার চেষ্টা করছেন তাঁরা।

ভোতে কোশির তাণ্ডবে ধ্বংসস্তূপ

তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীর জল আচমকা ফুলে ওঠায় তিমুরে, স্যাফ্রুবেশি-সহ একাধিক এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে (Nepal Flash flood)। বাজার, রাস্তা, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের বড়সড় ক্ষতি হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী বহু পর্যটক এখনও নিখোঁজ, যার মধ্যে শতাধিক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকাজে নেমেছে নেপাল সেনা ও নিরাপত্তা বাহিনী।

একদিকে নিরাপদে থাকার স্বস্তি, অন্যদিকে চারপাশে ধ্বংস, বিচ্ছিন্নতা আর নিখোঁজের খবর, এই দুইয়ের মাঝখানেই দিন গুনছেন খরাজ, রজতাভ এবং তাঁদের শুটিং টিম। এখন সবার একটাই প্রার্থনা, নিরাপদে দেশে ফিরুন তাঁরা, আর দ্রুত স্বাভাবিক হোক বিপর্যস্ত নেপাল (Nepal Flash flood)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন