31 C
Kolkata
Tuesday, August 25, 2026
spot_img

তারাপীঠে হোটেলে উঠবেন? এবার কিন্তু অত সহজে মিলবে না রুম! ‘চেক-ইন’ নিয়মে প্রশাসনের কড়াকড়ি!

বীরভূম: তারাপীঠে (Tarapith Hotel) পুজো দিতে কিংবা ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে হোটেলে ঘর বুক করার আগে জেনে নিন প্রশাসনের নতুন নিয়ম। এবার থেকে তারাপীঠের হোটেল, লজ কিংবা রিসর্টে থাকতে গেলে প্রত্যেক অতিথির পৃথক পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।

পুলিশ প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কোনও পরিবার বা দলের একজন সদস্যের পরিচয়পত্র দেখিয়ে আর বাকিদের জন্য ঘর নেওয়া যাবে না। হোটেলে থাকা প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্র আলাদাভাবে যাচাই করতে হবে কর্তৃপক্ষকে।

শুধু প্রাপ্তবয়স্ক নয়, এই নিয়ম প্রযোজ্য শিশুদের ক্ষেত্রেও। তাই পরিবার নিয়ে তারাপীঠে (Tarapith Hotel) গেলে সঙ্গে রাখতে হবে প্রত্যেকের বৈধ সরকারি পরিচয়পত্র। আধার কার্ড, ভোটার কার্ড কিংবা অন্য কোনও সরকারি পরিচয়পত্র হোটেল কর্তৃপক্ষকে দেখাতে হবে।

একজনের ID দেখিয়ে পুরো পরিবার? এবার নয়!

এতদিন অনেক ক্ষেত্রেই পরিবারের একজনের পরিচয়পত্রের ভিত্তিতেই হোটেলে (Tarapith Hotel) চেক-ইনের সুযোগ মিলত। কিন্তু নিরাপত্তা আরও আঁটসাঁট করতেই এবার সেই ব্যবস্থায় বদল আনল প্রশাসন। হোটেল বা লজে কে থাকছেন, তাঁর পরিচয় স্পষ্টভাবে নথিভুক্ত রাখতেই এই নির্দেশ বলে জানা গিয়েছে।

পুলিশ প্রশাসনের তরফে হোটেল ও লজ মালিকদেরও কড়া বার্তা দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে হোটেল (Tarapith Hotel) বা লজের লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপও করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শুধু ID নয়, ফায়ার সেফটিতেও কড়া নজর

পরিচয়পত্র যাচাইয়ের পাশাপাশি হোটেলগুলির অগ্নিনিরাপত্তা নিয়েও সতর্ক করেছে প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা সচল রাখা, প্রয়োজনীয় সরঞ্জাম ঠিকঠাক রাখা এবং নিরাপত্তাবিধি মেনে চলার বিষয়েও হোটেল কর্তৃপক্ষকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।

তারাপীঠের হোটেলে (Tarapith Hotel) অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তা নিয়ে যখন নতুন করে প্রশ্ন উঠেছে, তখন প্রশাসনের এই পদক্ষেপে স্পষ্ট, এবার তারাপীঠে ‘চেক-ইন’-এর আগে ID চেক, আর হোটেল কর্তৃপক্ষের জন্য সেফটি চেক বাধ্যতামূলক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন