30 C
Kolkata
Thursday, August 20, 2026
spot_img

ভুল দাগ নম্বরেই ভাঙচুর? অভিষেকের আমতলার অফিস মামলায় এবার কী বললো হাইকোর্ট?

কলকাতা: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee Amtala office) পাঁচতলা দলীয় কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ জানিয়ে দিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ভবনটিতে কোনও ভাঙার কাজ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে ৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, গত ১৮ জুলাই আমতলার ওই ভবনের (Abhishek Banerjee Amtala office) একটি অংশ ভাঙার কাজ শুরু করে প্রশাসন। পরদিনও বুলডোজার পৌঁছলে বিষয়টি আদালতে গড়ায়। এরপর বিশেষ এজলাসে হাই কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়, যা এদিনও বহাল রাখা হল।

আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স-এর পক্ষে আইনজীবী কিশোর দত্ত দাবি করেন, অবৈধ নির্মাণের অভিযোগ ছিল ৫০৯ ও ৫১২ নম্বর দাগের জমি নিয়ে। কিন্তু ভাঙা হয়েছে ৫০৭ নম্বর দাগের জমির উপর থাকা কার্যালয়ের (Abhishek Banerjee Amtala office) অংশ। পাশাপাশি তাঁর অভিযোগ, মালিকপক্ষকে যথাযথ সময় ও সুযোগ না দিয়েই ভাঙার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। ক্ষতিপূরণের দাবিও তোলা হয়েছে।

অন্যদিকে, রাজ্যের পক্ষে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতের কাছে মামলার জবাব দেওয়ার জন্য আরও সময় চান। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দেয়। ফলে আপাতত প্রায় এক মাসের জন্য স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয় (Abhishek Banerjee Amtala office)। এখন নজর ৮ সেপ্টেম্বরের শুনানির দিকে, যেখানে জমির দাগ নম্বর, নোটিসের বৈধতা এবং ভাঙার প্রশাসনিক প্রক্রিয়া—এই তিনটি বিষয়ই মামলার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন