30 C
Kolkata
Sunday, August 16, 2026
spot_img

বিজ্ঞাপন করতে গিয়ে বিপাকে কিং খান সহ তিন বলি-সুপারস্টার! নোটিশ ধরালো FDA!

মুম্বই: পর্দায় ‘বিমল এলাইচি’ (Vimal Ilaichi), আর বাস্তবে FDA-র নোটিশ! বিজ্ঞাপনের জেরে এবার বড়সড় আইনি ঝামেলায় বলিউডের তিন তারকা, শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগন ও টাইগার শ্রফ। মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) তাঁদের শো-কজ নোটিশ পাঠিয়েছে বলে খবর।

বিতর্কের কেন্দ্রে রয়েছে বিমল এলাইচির (Vimal Ilaichi) বিজ্ঞাপন। মহারাষ্ট্রে নিষিদ্ধ তামাক ও পান মশলার বিরুদ্ধে যখন FDA-র অভিযান চলছে, ঠিক সেই সময়েই ‘বিমল’ ব্র্যান্ডের এই বিজ্ঞাপনকে ঘিরে উঠেছে প্রশ্ন। সরকারি সংস্থার দাবি, ‘এলাইচি’র মোড়কে বিজ্ঞাপনটি আদতে নিষিদ্ধ বিমল পান মশলার সারোগেট বা ছদ্মবেশী প্রচার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

‘এলাইচি’ নাকি অন্য কিছুর প্রচার? প্রশ্ন FDA-র

FDA-র প্রাথমিক পর্যবেক্ষণ, বিজ্ঞাপনটি দেখলে বিমল ব্র্যান্ডের প্রচার বলেই মনে হতে পারে। ‘বিমল এলাইচি’ (Vimal Ilaichi) নামটির সঙ্গে যে ব্র্যান্ড-পরিচিতি তৈরি হয়েছে, তা গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে বলেও মনে করছে সরকারি সংস্থা। ফলে বিজ্ঞাপনটি সরাসরি এলাইচির প্রচার, নাকি নিষিদ্ধ পান মশলার ব্র্যান্ডকে পরোক্ষে সামনে আনার কৌশল? সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে। আর এই প্রশ্নের উত্তর দিতে হবে বিজ্ঞাপনের তিন ‘হিরো’কেই।

শাহরুখ-অজয়-টাইগারের বাড়িতে নোটিশ!

সূত্রের দাবি, তিন অভিনেতার বাড়িতেই পৌঁছে গিয়েছে FDA-র শো-কজ নোটিশ। বিজ্ঞাপনে তাঁদের ঠিক কী ভূমিকা ছিল, কেন তাঁরা এই প্রচারে অংশ নিয়েছিলেন এবং বিজ্ঞাপনটি কীভাবে নিষিদ্ধ পান মশলার প্রচার নয়, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

শুধু ব্যাখ্যা চেয়েই থামছে না FDA। তিন তারকাকেই অবিলম্বে বিজ্ঞাপনটির প্রচার থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, বিজ্ঞাপনে ‘এলাইচি’ যতই মিষ্টি হোক, FDA-র নোটিশে কিন্তু ঝাঁজ একেবারে অন্য মাত্রার!

মহারাষ্ট্রে পান মশলার বিরুদ্ধে কড়া অভিযান

মহারাষ্ট্রে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নিষেধাজ্ঞা রয়েছে। ২০১২ সাল থেকেই এই ধরনের পণ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে রাজ্যে। বর্তমানে মহারাষ্ট্র FDA নিষিদ্ধ তামাকজাত পণ্যের বিক্রি ও প্রচারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ করছে।

গুটখা, তামাক ও নিকোটিনযুক্ত পান মশলার বেআইনি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি সংগঠিত চক্রের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটছে প্রশাসন। এমন পরিস্থিতিতে জনপ্রিয় তারকাদের মুখ ব্যবহার করে কোনও ব্র্যান্ডের পরোক্ষ প্রচার হচ্ছে কি না, সেই বিষয়েও নজরদারি বাড়িয়েছে FDA।

এবার ‘বিমল’ থেকে আসবে কী জবাব?

শাহরুখ, অজয় ও টাইগার, তিন তারকাই বিজ্ঞাপনের দুনিয়ায় পরিচিত মুখ। কিন্তু এবার তাঁদের জনপ্রিয় মুখই হয়ে উঠেছে তদন্তের কেন্দ্রবিন্দু। বিজ্ঞাপনে এলাইচি থাকলেও FDA-র প্রশ্ন একটাই, ‘এলাইচি’র আড়ালে কি পান মশলার প্রচার? এই প্রশ্নের উত্তরেই এখন নজর বলিউড থেকে মহারাষ্ট্র FDA, দুই পক্ষের দিকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন