30 C
Kolkata
Sunday, August 16, 2026
spot_img

ভাটপাড়ায় প্রকাশ্যে গুলি! বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের শুটআউট, তদন্তে পুলিশ

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: ফের গুলির শব্দে উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ১৫ নম্বর গলিতে একটি বাড়িতে ঢুকে গুলি (Shoot) চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় কেউ আহত বা নিহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আচমকাই পানীয় জলের ব্যবসায়ী রশিদ খানের (Rashid Khan) বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। সেই সময় বাড়িতে একাই ছিলেন রশিদের স্ত্রী নিগার খান।

অভিযোগ, দুষ্কৃতীরা প্রথমে বাড়ির মূল দরজায় লাথি মারতে থাকে এবং গালিগালাজ করে। এরপর রশিদকে বাড়িতে না পেয়ে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে আশপাশের বাসিন্দারা বাড়ির সামনে জড়ো হন। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে এক রাউন্ড গুলি চালানো হয়েছে।

কী কারণে এই হামলা, কারাই বা এর পিছনে রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর রশিদ খানের স্ত্রী নিগার খান বলেন, ‘রাতে বাড়িতে আমি একা ছিলাম। আমার বাড়িতে গুলি চালানো হয়েছে। বাড়ির মেন গেটে দুষ্কৃতীরা লাথি মারছিল। গালিগালাজ করছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।’ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। হামলার আসল কারণ কী, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন