29 C
Kolkata
Friday, August 14, 2026
spot_img

মোদীর বিদেশনীতি নিয়ে অসংযত মন্তব্য রাহুলের! পাল্টা ‘সাবালক’ হওয়ার পরামর্শ বিজেপির

Aaj India Desk, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) বিদেশনীতি এবং কেন্দ্রীয় সরকারের কাজকর্ম নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের তীব্র সমালোচনা করল বিজেপি। রাহুলের ব্যবহৃত ভাষাকে ‘অসংযত ও অশালীন’ বলে দাবি করেছে শাসকদল। বিজেপির (BJP) বক্তব্য, বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা একজন নেতার কাছ থেকে এমন মন্তব্য কাম্য নয়।

রাহুলের বক্তব্যের পালটা জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর কটাক্ষ, রাহুল গান্ধীর এবার ‘সাবালকের মতো’ আচরণ করা শেখা উচিত।

‘রচনাত্মক কংগ্রেস’-এর মঞ্চ থেকে মোদীকে নিশানা

বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের নতুন মঞ্চ ‘রচনাত্মক কংগ্রেস’-এর প্রথম জাতীয় সম্মেলনে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কাজকর্ম নিয়ে সরব হন তিনি। রাহুলের দাবি, সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, মানুষের এই অসন্তোষের কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চাপের মধ্যে রয়েছেন।

বিদেশনীতি নিয়েও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন রাহুল। তাঁর বক্তব্য, বিদেশনীতি শুধু বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গে কোলাকুলি করা বা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার মধ্যে সীমাবদ্ধ নয়। দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ রক্ষা করাই প্রকৃত বিদেশনীতির মূল বিষয় বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও যন্তর মন্তরে প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের উপর পুলিশের বলপ্রয়োগ, সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপস্থিতি এবং সরকার পরিচালনায় আরএসএস ও আদানি গোষ্ঠীর প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন রাহুল। বিজেপি ও আরএসএস-এর নেতৃত্ব নিয়েও কটাক্ষ করে তাঁদের ‘একদল ভাঁড়’ বলে মন্তব্য করেন তিনি।

রাহুলকে পালটা জবাব জোশীর

রাহুলের এই মন্তব্যের পর শুক্রবার পালটা আক্রমণে নামেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে রাহুল আসলে দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারকেই অপমান করেছেন।

জোশী বলেন, “রাহুল গান্ধী, আপনি কবে পরিণত হবেন? ভারতবর্ষের মতো দেশ পরিচালনা করার জন্য পরিপক্ব ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন, কোনও অপেশাদার নাট্যাভিনয় নয়।”রাহুলের মন্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সরকারকে ‘ভাঁড়’ বলে আপনি শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন।”

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন