34.1 C
Kolkata
Tuesday, August 11, 2026
spot_img

৬ মাস ধরে মহারাজকে খুনের হুমকি! পুলিশের দ্বারস্থ সৌরভ গাঙ্গুলি!

Aaj India Desk, কলকাতা : প্রাক্তন ভারত অধিনায়ক ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) এবার সরাসরি খুনের হুমকি। গত ছয় মাস ধরেই সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে একাধিক হুমকি চিঠি আসছিল। সোমবার ফের একটি খুনের হুমকি যুক্ত চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। ভারতীয় ক্রিকেট জগতের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে এহেন হুমকি দেওয়ার কারণ কী হতে পারে তা জানতে এবং সম্ভাব্য হুমকিকারীকে শনাক্ত করতে ইতিমধ্যেই ময়দানে নেমে তদন্ত শুরু করেছে পুলিশ।

চিঠিতে কী লেখা হয়েছে ?

পুলিশ সূত্রে খবর, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের (Sourav Ganguly) নামে এই ধরনের চিঠি আসছিল। প্রথম দিকে সেগুলিকে সাধারণ ভক্তদের পাঠানো চিঠি বলে মনে করা হয়েছিল। তাই গুরুত্ব দিয়ে সেগুলি খোলা বা পরীক্ষা করা হয়নি বলে জানা গিয়েছে। সোমবার সৌরভের অফিসে ফের একটি চিঠি আসে। সেটি খুলে পড়ার পর বিষয়টি সামনে আসে। ইংরেজিতে অত্যন্ত ছোট অক্ষরে লেখা ওই চিঠিতে সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ অনুযায়ী, চিঠিতে সৌরভ ও ডোনাকে বাড়িতে ঢুকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। সৌরভের ঘনিষ্ঠদেরও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। চিঠির ভাষা ও বিষয়বস্তু সামনে আসার পর আর কোনও ঝুঁকি নিতে চাননি সৌরভ। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়।

ঠাকুরপুকুর থানায় অভিযোগ

সৌরভের (Sourav Ganguly) তরফে বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সঙ্গে কারা যুক্ত, কোথা থেকে চিঠিগুলি পাঠানো হচ্ছে এবং এর পিছনে ব্যক্তিগত কোনও কারণ রয়েছে কি না সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

বেলঘরিয়ার ব্যক্তির খোঁজ পুলিশের

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে বেলঘরিয়ার এক ব্যক্তির নাম। তদন্তকারীদের দাবি, কুরিয়ারের মাধ্যমে ওই ব্যক্তি সৌরভের নামে চিঠিগুলি পাঠাতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গিয়েছে। ওই ব্যক্তির ব্যবহৃত ফোনের সিমের গতিবিধি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সংশ্লিষ্ট কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছেন তদন্তকারীরা।

কে এই চিঠিগুলি পাঠাচ্ছেন, কেন পাঠানো হচ্ছে এবং এর পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কি না, এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হুমকির নেপথ্যের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন