26.4 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

মোদীর টেবিলে সুদীপ-ইউসুফ! কী ইঙ্গিত দিচ্ছে দিল্লির বৈঠক ?

Aaj India Desk, নয়া দিল্লি : শুক্রবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারি বাসভবনে অনুষ্ঠিত হতে চলেছে এনডিএ-র নবনির্বাচিত ও প্রথমবারের প্রায় ৪৫ জন লোকসভা সাংসদকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রাতরাশ বৈঠক। সংসদের নতুন অধিবেশন এবং এনডিএ-র সম্প্রসারিত রাজনৈতিক পরিসরের প্রেক্ষাপটে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।

এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে এমন একাধিক সাংসদের, যাঁরা একসময় তৃণমূল কংগ্রেস বা শিবসেনা (ইউবিটি)-র সদস্য ছিলেন এবং পরে এনডিএ-তে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় এবং ইউসুফ পাঠান। বিরোধী শিবির থেকে এনডিএ-তে যোগ দেওয়া এই সাংসদদের একই টেবিলে বসিয়ে প্রধানমন্ত্রী একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক বার্তা দিতে চাইছেন বলে ধারণা রাজনৈতিক মহলের।

ইউসুফ পাঠানের উপস্থিতি কেন গুরুত্বপূর্ণ?

সাম্প্রতিক সময়ে এনডিএ-র একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ইউসুফ পাঠানের অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। কেউ কেউ তাঁর রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, শুক্রবারের বৈঠকে তিনি উপস্থিত থাকবেন। ইউসুফ পাঠানের কথায়, “হ্যাঁ, আমি যাব। দেশের স্বার্থে যা ভালো হবে, তাই করব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা একজন জনপ্রতিনিধির কর্তব্য এবং সৌজন্য।” এই বক্তব্য শুধুমাত্র একটি ব্যক্তিগত অবস্থান নয়; বরং এটি এনডিএ-র প্রতি তাঁর প্রকাশ্য সমর্থনের ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে।

কেন বারবার প্রাতরাশ বৈঠক?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দীর্ঘদিন ধরেই ছোট পরিসরের অনানুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে সাংসদদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে গুরুত্ব দেন। এর আগে ৫ আগস্ট নবনির্বাচিত ৩৭ জন বিজেপি রাজ্যসভার সাংসদের সঙ্গেও তিনি একই ধরনের প্রাতরাশ বৈঠক করেছিলেন। সেখানে সংসদীয় আচরণ, জনসংযোগ ও সাংগঠনিক দায়িত্ব নিয়ে পরামর্শ দেওয়ার পাশাপাশি তিনি বলেন, শুধু ‘লুটিয়েন্স দিল্লি’র গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় দায়িত্ব।

উল্লেখ্য, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুক্রবারের এই বৈঠক কেবল নতুন সাংসদদের সঙ্গে পরিচয়পর্ব নয়; বরং এটি এনডিএ-র সম্প্রসারিত রাজনৈতিক কাঠামোকে দৃশ্যমান করার একটি কৌশলগত উদ্যোগ। একইসঙ্গে সংসদে প্রথমবার আসা সাংসদদের জন্য এটি এক ধরনের ‘ওরিয়েন্টেশন’, যেখানে সাংগঠনিক শৃঙ্খলা, সংসদীয় আচরণ, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং ব্যক্তিগত জীবনযাপনের মতো বিষয়কে সমান গুরুত্ব দিয়ে তাঁদের দীর্ঘ রাজনৈতিক যাত্রার ভিত্তি মজবুত করার চেষ্টা করা হচ্ছে। আগামী দিনের সংসদীয় রাজনীতিতে এই সাংসদরাই এনডিএ-র মুখ হয়ে উঠবেন, এই বার্তাই কার্যত তুলে ধরতে চাইছে প্রধানমন্ত্রীর (Narendra Modi) এই প্রাতরাশ বৈঠক। তাই রাজনৈতিক মহলের নজর এখন শুক্রবারের বৈঠক এবং সেখান থেকে উঠে আসা সম্ভাব্য বার্তার দিকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন